জাতীয়
নির্বাচন সামনে রেখে ইসির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের বৈঠক
.webp)
নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয় এবং বেলা ১টার দিকে শেষ হয়। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।
বৈঠকের আগে বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১১টা ৫৫ মিনিটের মধ্যে তিন বাহিনীর প্রধানদের পৃথকভাবে স্বাগত জানান ইসি সচিব আখতার আহমেদ। প্রথমে সেনাবাহিনী প্রধান, এরপর নৌবাহিনী প্রধান এবং সর্বশেষ বিমানবাহিনী প্রধান নির্বাচন ভবনে প্রবেশ করেন।
ইসি সূত্রে জানা গেছে, বৈঠকে নির্বাচনের আগে ও নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা পরিকল্পনা এবং সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা হয়। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বাহিনীগুলোর প্রস্তুতি ও সমন্বয় নিয়েও মতবিনিময় করা হয়।
এদিকে একই দিন বিকেল আড়াইটায় নির্বাচন ভবনের ইসি সচিবালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসংক্রান্ত আরেকটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে নির্বাচন কমিশনারদের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
ইসি সচিবালয় সূত্র জানায়, ওই বৈঠকের আলোচ্যসূচির মধ্যে রয়েছে নির্বাচনপূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে যৌথ বাহিনীর কার্যক্রম, প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণবিধি-২০২৫ প্রতিপালন এবং সার্বিক নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়গুলো।
এর আগে শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বৈঠকগুলোর বিষয়ে জানানো হয়।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।








