জাতীয়


গোয়ালন্দে ছাগলের পিপিআর টিকা ক্যাম্পেইন উদ্বোধন


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:০১ অক্টোবর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার

গোয়ালন্দে ছাগলের পিপিআর টিকা ক্যাম্পেইন উদ্বোধন
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা ও পৌর এলাকায় ছাগল-ভেড়ার ভাইরাসজনিত প্রাণঘাতি পিপিআর রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভার ২ নং ওয়ার্ডে নগর রায়ের পাড়া এলাকায় টিকাদানের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। 
উপজেলার প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মোঃ গোলাম সারোয়ার খান জানান, ভাইরাসজনিত ছোঁয়াচে পিপিআর রোগে আক্রান্ত ছাগল-ভেড়া গুরুতর ডায়রিয়া ও নিউমোনিয়ায় মৃতু্যমুখে পতিত হয়। 'পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প'-এর আওতায় প্রত্যেকটি ছাগল-ভেড়াকে পর্যায়ক্রমে টিকা প্রদানের মাধ্যমে রোগ প্রতিরোধের সক্ষমতা তৈরি করা হবে।
এ সময় তিনি আরো জানান, উপজেলার ৪ টি ইউনিয়ন এবং একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ক্যাম্পেইন ও ইউনিয়নের সকল এলাকায় ভ্যাক্সিন টিম ওয়ার্ডভিত্তিক ক্যাম্পিং-এর মাধ্যমে পিপিআর রোগের ফ্রি ভ্যাক্সিন দেওয়া হবে। তিনি টিকাদান কার্যক্রমে সকল খামারির সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মোহাম্মদ জুয়েল রানা ভেটেনারী ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ( VFA), প্রদীপ কুমার বিশ্বাস উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা প্রাণী স্বাস্থ্য, এ আই টেকনিশিয়ান ইকবাল হাসান দোলন, এলএসপি অসীম, এ আই টেকনিশিয়ান আসলাম, এল এফ এ আসিয়া খাতুন, সি ই এ জেরিন প্রমুখ। 

সম্পর্কিত

কৃষি সংবাদ

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।