জাতীয়


খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণে নির্মাঞ্চল প্লাবিত পানিবন্দী শতাধিক পরিবার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২০ আগস্ট ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার

খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণে নির্মাঞ্চল প্লাবিত  পানিবন্দী শতাধিক পরিবার
 খাগড়াছড়িতে টানা ভারী বর্ষণে নির্মাঞ্চল প্লাবিত  পানিবন্দী শতাধিক পরিবার। খাগড়াছড়িতে প্রায় সপ্তাহ ধরে ভারী বর্ষণে পাহাড়ী ঢলে চেঙ্গী ও মাইনি নদীর পানি বৃদ্ধি পেয়ে ঘর রয়েছেন শতাধিক পরিবার। মঙ্গলবার ভোর থেকে খাগড়াছড়ি সদরের মুসলিমপাড়া, মেহেদীবাগ, কালাডেবা, গঞ্জপাড়া, ঠাকুরছড়াসহ চেঙ্গী ও মাইনি নদীর পাড়ের নিম্নাঞ্চলের বসতবাড়িতে পানি ঢুকে পড়ে। গত দুই মাসের ব্যবধানে তিনবার পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন শহরতলী ও পৌর এলাকার নদী ও ছড়ার পাড়ে বসবাসকারী লোকজন। 

এভাবে ভারী বর্ষণ অব্যাহত থাকায় দীঘিনালার মাইনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দীঘিনালার মেরুং ও কবাখালীর নদী পাড়ের কৃষি জমিতে পানি ওঠতে শুরু করেছে। চেঙ্গী, মাইনি, নদী ও ছড়ার পাড়ে বসবাসকারী লোকজন আতঙ্কে দিন পাড় করছে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। 

ইতোমধ্যে স্থানীয় লোকজন এলাকার আশেপাশে আশ্রয় কেন্দ্র গুলোতে আশ্রয় নিতে শুরু করেছে। স্থানীয় লোকজন অভিযোগ করেন, ড্রেন ও ছোট ছোট নদী - নালা সংস্কার ব্যবস্থা না থাকায় বার বার পানি উঠতেছে। 

সম্পর্কিত

চট্টগ্রামের খবর

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।