জাতীয়


খাগড়াছড়িতে ভারী বর্ষণে পাহাড় ধসে খাগড়াছড়ি - ঢাকা ও চট্টগ্রামের যোগাযোগ বন্ধ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৭ আগস্ট ২০২৪, ০১:৪৬ অপরাহ্ন, শনিবার

খাগড়াছড়িতে ভারী বর্ষণে পাহাড় ধসে খাগড়াছড়ি - ঢাকা ও চট্টগ্রামের যোগাযোগ বন্ধ
ভারী বর্ষণে খাগড়াছড়ি আলুটিলার সাপমারা এলাকায় পাহাড় ধসে খাগড়াছড়ি - ঢাকা ও চট্টগ্রামের সাথে যান চলাচল বন্ধ আছে। এতে আটকা পরে শতাধিক যানবাহন। শনিবার সকালে খাগড়াছড়ির আলুটিলা সড়কের সাপমারা এলাকায় এই ঘটনা ঘটে।

খাগড়াছড়ির মাটিরাঙ্গার ফায়ার স্টেশন কর্মকর্তা দীপক কান্তি বড়ুয়া জানান, সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্হলে গিয়ে গাছ ডালপালা, রাস্তা থেকে মাটি সরিয়ে ছোট যান চলাচলের ব্যবস্থা করা হয়। পরে খাগড়াছড়ি সড়ক জনপদ বিভাগকে খবর দেওয়া হয়। পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।  এতে খাগড়াছড়ি জেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমাদের খাগড়াছড়ি ও মাটিরাঙা ইউনিটের সদস্যরা এসে মাটি সরানোর কাজ শুরু করেছে। তবে এটা সরাতে সময় লাগবে। তিনি আরো বলেন,'সকাল থেকে মাটি সরানোর কাজ করেছে ফায়ার সার্ভিস।  তবে আমাদের জনবল কম থাকায় কাজ শেষ হতে সময় লাগবে। 

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন," আমরা খবর পেয়ে সাথে সাথে  ঘটনা স্থলে চলে আসি। এবং মাটি সরানোর কাজে লেগে পরি।  বড় পাহাড় ধস হয়েছে। সাথে বৈদ্যুতিক খুঁটিও হেলে রাস্তায় পড়েছে। সেজন্য আমাদের একটু সময় লাগতেছে।  সড়কের উপর প্রচুর মাটি চলে এসেছে। মাটি সরানোর কাজে ফায়ার সার্ভিসের সাথে আমরাও যোগ দিয়েছি। এটি যান চলাচলের উপযোগী করতে বেশ সময় লাগবে। 


সম্পর্কিত

চট্টগ্রামের খবর

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।