জাতীয়


সিজার কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে স্বাস্থ্যমন্ত্রী


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৩ জুলাই ২০২৪, ০২:২০ অপরাহ্ন, শনিবার

সিজার কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে স্বাস্থ্যমন্ত্রী
নীলফামারী সদর উপজেলার সংগলশীতে সঞ্জীব মালতী কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব-নির্মিত কমিউনিটি ক্লিনিকটি উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে ক্লিনিকটি পরিদর্শন করে নিজের স্বাস্থ্য পরীক্ষা করেন মন্ত্রী। এসময় তিনি বলেন, স্বাস্থ্য ভালো রাখতে সব সময় কমিউনিটি ক্লিনিকের সাথে যোগাযোগ রাখবেন। আর 
চিকিৎসারও ব্যবস্থা রাখা হয়েছে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। চিকিৎসা ক্ষেত্রে গাফলতি না করার কথাও বলেন মন্ত্রী। এছাড়াও গর্ভবর্তী মায়েরা কমিনিউনিটি ক্লিনিক থেকে স্বাস্থ্য পরীক্ষা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে সিজারিং কমবে। আর সিজারিং কমাতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করছে স্বাস্থ্য বিভাগ। এছাড়াও মন্ত্রী বলেন, এভাবেই সারা দেশে কমিউনিটি ক্লিনিক ছড়িয়ে দিলে মানুষ সহজেই করতে পারবে স্বাস্থ্য পরীক্ষা। কমবে বড় বড় রোগের ঝুঁকি। 
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য 
অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিকসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা। 

সম্পর্কিত

স্বাস্থ্য পরামর্শ

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।