জাতীয়


ভোটার উপস্থিতি নিশ্চিত করা ইসির দ্বায়িত্ব নয়, প্রার্থীর: ইসি আনিছুর


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:২৪ জুলাই ২০২৩, ১০:১১ পূর্বাহ্ন, সোমবার

ভোটার উপস্থিতি নিশ্চিত করা ইসির দ্বায়িত্ব নয়, প্রার্থীর: ইসি আনিছুর
নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তার মতে, এই দায়িত্ব প্রার্থীদের ওপর বর্তায়।

আসন্ন চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে আজ রোববার সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইসি আনিছুর বলেন, 'ভোটার উপস্থিতি নিশ্চিত করা ইসি বা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দায়িত্ব নয়। এ বিষয়ে প্রার্থীদের ভালোভাবে প্রচারণা চালানো উচিত।'

তিনি আরও বলেন, 'কয়েক মাস পর দ্বাদশ জাতীয় নির্বাচন হওয়ার কারণে সদ্য সমাপ্ত উপনির্বাচনে ভোটাররা তেমন আগ্রহ দেখায়নি।' ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট পড়েছে ১১ দশমিক ৫১ শতাংশ।

এদিকে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচন আগামী ৩০ জুলাই হওয়ার কথা। নির্বাচন কমিশনার আনিছুর বলেন, 'চট্টগ্রাম-১০ উপনির্বাচনের প্রস্তুতি প্রায় শেষ। সিসিটিভি বসানোর কাজ চলছে। আশা করি এখানে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হবে।'

ঢাকা-১৭ উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলমের ওপর হামলার ঘটনা 'অপ্রত্যাশিত' উল্লেখ করে তিনি বলেন, 'ভোটের শেষ সময়ে এ ঘটনা ঘটেছে। এটা নিয়ে অনেক ধরনের মতামত আছে। বরিশালেও আরেকটি ঘটনা ঘটেছিল। এগুলো নিন্দনীয়। এসব ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'


সম্পর্কিত

নির্বাচন কমিশন

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।