জাতীয়


ইসি গোয়েন্দা সংস্থার কথায় চলে না: নির্বাচন কমিশনার


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১৭ জুলাই ২০২৩, ১০:৩৩ অপরাহ্ন, সোমবার

ইসি গোয়েন্দা সংস্থার কথায় চলে না:  নির্বাচন কমিশনার
নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ইসি কোনো গোয়েন্দা সংস্থার কথায় চলে না। কোনো গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী কাজও করে না। ইসি একটি স্বাধীন প্রতিষ্ঠান।

সোমবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে গণঅধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নুরের দেওয়া বক্তব্য প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

দু’টি দলের নিবন্ধনের বিষয়ে যে বিতর্ক আছে; সে বিষয়ে ইসি আলমগীর বলেন, নিবন্ধন পেতে হলে কেন্দ্রে একটি অফিস থাকতে হবে, ২২টি জেলায় তাদের অফিস থাকতে হবে এবং ৬১ উপজেলায় তাদের অফিস থাকতে হবে। প্রাথমিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে আরও একবার পর্যবেক্ষণ করা হয়েছে। যাদের ক্ষেত্রে দু’বারের পর্যবেক্ষণের রিপোর্ট মিলে গেছে, সেই দু’দলকে নিবন্ধন দেওয়া হয়েছে। শর্ত পূরণ করতে না পারায় বাকিদের নিবন্ধন দেওয়া হয়নি।

‘ইসি সরকারের অঙ্গসংগঠন’— এ সমালোচনার জবাবে তিনি বলেন, ইসি একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান। গণতান্ত্রিক দেশে যেকোনো মানুষ যেকোনো অভিযোগ করতে পারে। সেই অধিকার তাদের আছে, সেটি কতটুকু সত্য তা বিচার করে এ দেশের জনগণ। 

তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর আমরা পাইনি। প্রতিটি কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হয়েছে। ঢাকার বাইরে ইউনিয়ন ও পৌরসভাতেও সুষ্ঠু নির্বাচন হয়েছে। সব জায়গায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি।


সম্পর্কিত

নির্বাচন কমিশন

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।