জাতীয়
ঈদের পর নিত্যপণ্যের বাজারে আগুন, দিশেহারা ক্রেতা
রোজার ঈদের পর থেকে রাজধানীসহ সারাদেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম দিন দিন লাগামহীনভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে ভোক্তারা এখন দিশেহারা। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা প্রায় দুঃসহ জীবন-যাপন করছেন। নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাওয়ায় অনেকের চোখ কপালে উঠেছে।
হাতিরপুল বাজারে সবজি কিনতে আসা মেহেরুন নেছা নামের একজন গৃহিণী অসহায়ত্ব প্রকাশ করে বললেন, বাজারে কোনো পণ্যই আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে নেই। সংসারে যে পণ্যের চাহিদা তার চেয়ে অর্ধেক পণ্য কিনে বাসায় ফিরতে হয়।
আবদুর রহিম নামের এক ক্রেতা বললেন, বাচ্চারা মাছ ছাড়া ভাত খেতে চায় না। কিন্তু মাছ আর সবজি কেনার সামর্থ নেই। সন্তানদের খেতে দিতে না পারার নীরবে চোখের পানি ফেলছি। কিন্তু দেখার যেন কেউ নেই। কিভাবে আয়-উপার্জন করে নিজেদের চাহিদা মেটাবেন, তা নিয়েও অনেকে শঙ্কিত।
শুক্রবার (১৩ মে)রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় একই চিত্র। বাজারে প্রায় প্রত্যেকটি সবজি থেকে শুরু করে ডিম, মাছ, মাংসের দাম বৃদ্ধি পেয়েছে।
এদিকে সবজির বাজার ঘুরে দেখা গেছে, আগের মতো ব্যবসায়ীরা বেগুনের কেজি বিক্রি করছেন ৫০ থেকে ৭০ টাকা। শসার কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা। লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। বরবটিও আগের মত ৬০ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
তবে পাকা টমেটোর দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। ঈদের আগে ২০ থেকে ২৫ টাকা কেজি বিক্রি হওয়া টমেটো এখন ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বাড়ার এ তালিকায় রয়েছে কাঁচা কলা ও পেঁপে। ৩০ টাকা কেজি বিক্রি হওয়া পেঁপে এখন ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর ৩০ টাকার কাঁচা কলার হালি বিক্রি হচ্ছে ৪০ টাকা।
অন্যদিকে পটল, ঢেঁড়স, ঝিঙে, চিচিঙ্গার দাম কিছুটা কমেছে। পটলের কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, যা আগে ছিল ৫০ থেকে ৬০ টাকা। ৫০ থেকে ৬০ টাকা কেজি বিক্রি হওয়া ঢেঁড়সের দাম কমে ৩০ থেকে ৪০ টাকা হয়েছে। ঝিঙে ও চিচিঙ্গার কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা, যা আগে ছিল ৪০ থেকে ৫০ টাকা।
এছাড়াও ভারতের পেয়াজ আমদানি বন্ধ হওয়ায় কয়েকদিনের ব্যবধানে কেজি প্রতি ১৫-১৮ টাকা বৃদ্ধি পেয়েছে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
জাতীয় থেকে আরও পড়ুন
শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ
দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।

.jpg)






