জাতীয়


ভারতের পেঁয়াজ আমদানি বন্ধ


হেড অফ ডিজিটাল মিডিয়া

শামসুল আলম

প্রকাশিত:১০ মে ২০২২, ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার

ভারতের পেঁয়াজ আমদানি বন্ধ

ভারতের সাথে পেঁয়াজ আমদানি অনুমোদনের মেয়াদ শেষ হওয়ায় বন্দরগুলো দিয়ে পেঁয়াজ আসা স্থগিত করা হয়েছে। 


মূলত কৃষকদের এবারের পেয়াজের ন্যায্য মূল্য এবং স্বার্থ বিবেচনায় সরকারের পক্ষ থেকে পেয়াজ আমদানি বন্ধ রাখা হয়েছে। তবে হুট করে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ায় সিন্ডিকেট ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করতে পারে বলেও ধারণা করা হচ্ছে।


বন্দর কর্তৃপক্ষের একাধিক সূত্রে জানা যায়, বন্দর দিয়ে সর্বশেষ ৩০ এপ্রিল বাংলাদেশে পেঁয়াজ এসেছে। আর আমাদের ভারতের সাথে চুক্তি শেষ হয়েছে ৫ মে। তবে সর্বশেষ পেঁয়াজ আসার পর থেকে এখন পর্যন্ত কেজিতে ৯-১১ টাকা বৃদ্ধি পেয়েছে। 


হিলি বন্দরের আমদানিকারক শাহরিয়ার আলম জানান, ভারতের সাথে পেঁয়াজ আমদানির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আমদানি বন্ধ হয়ে গেছে। একইসাথে সকল বন্দরগুলো দিয়ে আমদানি আসেনি। সরকার নতুন করে ভারতের সাথে আমদানির অনুমোদনের জন্য আবেদন করেছে। ঈদুল আযহায় পূর্বে পেয়াজ আমদানি না করতে পারলে বাজার কিছুটা অস্থিতিশীল হতে পারে।


হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, শেষ ২৯ মার্চ পেঁয়াজ আমদানির মেয়াদ শেষ হলেও তা বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়। কিন্তু নতুন আমদানির মেয়াদ না হওয়ায় তা বন্ধ রয়েছে। কবে নাগাদ পেঁয়াজ আমদানি শুরু হবে তা জানাতে পারেনি সংশ্লিষ্ট কেউই।




সম্পর্কিত

বাজার দর

জনপ্রিয়


জাতীয় থেকে আরও পড়ুন

শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং দেশে ফেরার পর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বন্যায় প্রাণহানির জন্য ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। এর ফলেই ব্যাপক প্রাণহানি ও দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নয়াদিল্লিতে বিমসটেক বৈঠকে অংশ নিচ্ছে বাংলাদেশ

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করলেও আসন্ন ‘বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিং’-এ অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান শনিবার ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) কাজী ফজলুল হক মহিলা হোস্টেল পরিদর্শন করেছেন। এ সময় হোস্টেলের শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় কাটান তারা।