দেশের বাজারে আবারও সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। টানা দুই দফা কমার পর নতুন করে দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা।

বাজুস জানায়, মঙ্গলবার (১০ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন দাম ঘোষণা করা হয়, যা ১১ মার্চ (বুধবার) পর্যন্ত কার্যকর থাকবে। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী-

citytouch 728-X-90
২২ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২,৬৮,২১৪ টাকা ২১ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২,৫৬,০২৫ টাকা ১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২,১৯,৪৫৮ টাকা সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১,৭৯,১৫৯ টাকা

এর আগে সোমবার (৯ মার্চ) দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।বাজুসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৩৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৫ বার দাম বেড়েছে এবং ১৪ বার কমেছে।