দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। শনিবার (২৯ মার্চ) দুই দফায় মূল্য বাড়ানোর পর নতুন করে ২২ ক্যারেট স্বর্ণের ভরি প্রতি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন(বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানায়, ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা বাড়িয়ে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা শনিবার বিকেল ৪টা থেকে কার্যকর হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ)ও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি)
২২ ক্যারেট: ২,৪১,৪৪৫ টাকা ২১ ক্যারেট: ২,৩০,৪২২ টাকা ১৮ ক্যারেট: ১,৯৭,৫৩০ টাকা সনাতন পদ্ধতি: ১,৬০,৮৪৭ টাকা
অন্যদিকে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি।
রুপার বর্তমান দাম (প্রতি ভরি)
২২ ক্যারেট: ৫,৩৬৫ টাকা ২১ ক্যারেট: ৫,১৩২ টাকা ১৮ ক্যারেট: ৪,৪৩২ টাকা সনাতন পদ্ধতি: ৩,৩২৪ টাকা
ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি এবং স্থানীয় বাজারে কাঁচা স্বর্ণের মূল্য বৃদ্ধির প্রভাবেই দেশের বাজারে এ মূল্যবৃদ্ধি ঘটেছে।










