জেলা খবর


আমির হোসেন আমুর সহযোগী ঝালকাঠির নেতা সাঈদ রাজধানী থেকে আটক, থানায় তদবির


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২৯ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার

আমির হোসেন আমুর সহযোগী ঝালকাঠির নেতা সাঈদ রাজধানী থেকে আটক, থানায় তদবির

ঝালকাঠির রাজনীতিতে আলোচিত নাম সাইদুর রহমান সাঈদ গ্রেপ্তার হয়েছেন রাজধানী থেকে। জুলাই গণহত্যা মামলার আসামি ও নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই যুবলীগ নেতাকে রোববার (২৮ জুন) সকাল ১টায় মিরপুরের রূপনগর এলাকা থেকে আটক করে পুলিশ।

 

সাঈদ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ৫ নম্বর সুবিদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। পাশাপাশি তিনি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। ঢাকার রূপনগরের ইউনুস আলী হাওলাদারের ছেলে হলেও রাজনৈতিক কর্মকাণ্ডের পুরোটা সময় তিনি কাটিয়েছেন আমির হোসেন আমুর সাথে। আমুর এলাকার উঠান বৈঠক, মিছিল-সমাবেশ আয়োজন থেকে শুরু করে ভোটের পোস্টারিং পর্যন্ত সবই করতেন সাঈদ। স্থানীয়দের অভিযোগ, তার প্রভাবের কারণে এলাকাবাসী দীর্ঘদিন অতিষ্ঠ ছিল।

 

২০২৬ সালের ১৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া জুলাই গণহত্যা মামলার ১০৯ নম্বর আসামি তিনি। ওই মামলার বাদী মীম আক্তার আঁখি। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শীর্ষ নেতারাও আসামি রয়েছেন।

 

যাত্রাবাড়ী থানার ওসি (তদন্ত) আবু বকর সিদ্দিক বলেন, “সাঈদকে সকালে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জুলাই হত্যাকাণ্ডের একজন আসামি। আমুর সহযোগী কি না, সে বিষয়ে আমরা নিশ্চিত নই।”

 

স্থানীয় সূত্র দাবি করছে, গ্রেপ্তারের পর থেকেই যাত্রাবাড়ী থানায় কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু লোকজনের আনাগোনা বেড়েছে। বিভিন্ন মাধ্যমে থানা-পুলিশকে প্রভাবিত করে সাঈদকে ছাড়ানোর চেষ্টা চলছে।

 

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকেই সাঈদ ঢাকায় এসে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। তার আগেই গ্রেপ্তার হন আমির হোসেন আমুর আরেক সহযোগী শাওন খান। ১৩ মে গ্রেপ্তার হওয়া শাওন নলছিটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা কৃষক লীগ সভাপতি ফিরোজ আলম খানের ছেলে। অভিযোগ আছে, আমুর ব্যক্তিগত সহকারী ও কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করে তিনি অল্প সময়ে কোটিপতি হন।


জনপ্রিয়


জেলা খবর থেকে আরও পড়ুন

সাংবাদিক রুবেল হত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

স্থানীয় দৈনিক ‘কুষ্টিয়ার খবর’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও “ দৈনিক নতুন সময়” পত্রিকার সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং প্রকৃত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।

এসপির নির্দেশে মাঝপথে থামানো হলো ট্রেন, টয়লেট থেকে মিললো ১০ কেজি গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা।

আওয়ামী রাজনীতির ক্ষমতাবান আর্ট বাবলু, রাজারহাটের রাজা’

আওয়ামী রাজনীতির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত আর্ট বাবলু বর্তমানে রাজারহাট এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।