জেলা খবর


হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়


সহ-সম্পাদক

শাহারিয়া নয়ন

প্রকাশিত:১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার

হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা।
 
 
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্বজিৎ চত্বরে সমবেত হন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পরে তাঁতিবাজার এলাকায় গিয়ে সড়ক অবরোধ করেন তারা।
 
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের কণ্ঠে শোনা যায়— আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো, লীগ ধর, জবাই কর, ‘মুক্তি চাইলে ছাড়ো ভারত ভক্তি, সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ-সহ নানা প্রতিবাদী স্লোগান। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তোলা হয়।
 
বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, জুলাইয়ে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তির স্বপ্ন নিয়ে যে সরকারের ওপর আস্থা রেখেছিলাম, সেই সরকার আজ আমাদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তারা ভারতের প্রভাবের কাছে নতিস্বীকার করেছে। জুলাইয়ের শহীদরা এ জন্য জীবন দেয়নি।
 
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয় সংস্কার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং শহীদ শরিফ ওসমান হাদির হত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।

জনপ্রিয়


জেলা খবর থেকে আরও পড়ুন

সাংবাদিক রুবেল হত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

স্থানীয় দৈনিক ‘কুষ্টিয়ার খবর’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও “ দৈনিক নতুন সময়” পত্রিকার সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং প্রকৃত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।

আমির হোসেন আমুর সহযোগী ঝালকাঠির নেতা সাঈদ রাজধানী থেকে আটক, থানায় তদবির

ঝালকাঠির রাজনীতিতে আলোচিত নাম সাইদুর রহমান সাঈদ গ্রেপ্তার হয়েছেন রাজধানী থেকে। জুলাই গণহত্যা মামলার আসামি ও নিষিদ্ধ আওয়ামী লীগের ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই যুবলীগ নেতাকে রোববার (২৮ জুন) সকাল ১টায় মিরপুরের রূপনগর এলাকা থেকে আটক করে পুলিশ।

এসপির নির্দেশে মাঝপথে থামানো হলো ট্রেন, টয়লেট থেকে মিললো ১০ কেজি গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকাগামী আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

আওয়ামী রাজনীতির ক্ষমতাবান আর্ট বাবলু, রাজারহাটের রাজা’

আওয়ামী রাজনীতির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত আর্ট বাবলু বর্তমানে রাজারহাট এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে।