সারাদেশ
কাংশা ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রস্থলেই নির্মাণের দাবিতে মানববন্ধন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১ নম্বর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন ইউনিয়নের কেন্দ্রস্থল আয়নাপুর বাজারে অবস্থিত পুরাতন ভবনের স্থানেই নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। ইউনিয়ন পরিষদ ভবন অন্যত্র নির্মাণের প্রস্তাব বাতিল করে বর্তমান স্থানে আধুনিক ভবন নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে আয়নাপুর পুরাতন ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সর্বস্তরের জনগণ। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে ইউনিয়ন পরিষদ ভবন পূর্বের স্থানেই নির্মাণের পক্ষে মত প্রকাশ করেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সরকার রফিকুল ইসলাম। এ সময় বক্তব্য দেন কাংশা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ ধলু, সুরুজ্জামান মাস্টার, আবু সালেহসহ আরও অনেকে।
বক্তারা বলেন, কাংশা ইউনিয়নের কেন্দ্রস্থল আয়নাপুর বাজার দীর্ঘদিন ধরে শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমও বহু বছর ধরে এ স্থান থেকেই পরিচালিত হয়ে আসছে। ফলে জনগণের সুবিধা, সহজ যাতায়াত এবং সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে নতুন ইউনিয়ন পরিষদ ভবনও পুরাতন ভবনের স্থানেই নির্মাণ করা প্রয়োজন।
তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদ ভবন অন্যত্র নির্মাণ করা হলে সাধারণ মানুষকে সেবা নিতে অতিরিক্ত ভোগান্তির মুখে পড়তে হবে। এতে ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দাদের যাতায়াত ব্যয় ও সময় উভয়ই বাড়বে। জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে বর্তমান স্থানেই একটি আধুনিক, পরিকল্পিত ও দৃষ্টিনন্দন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবি জানান বক্তারা।
মানববন্ধনে কাংশা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষক, কৃষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
কর্মসূচি শেষে এলাকাবাসী দ্রুত দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
জনপ্রিয়
সর্বশেষ
সারাদেশ থেকে আরও পড়ুন
কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক
কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড
কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।









