সারাদেশ


পূর্বধলায় হামলা ও মামলার প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:০২ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার

পূর্বধলায় হামলা ও মামলার প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় দলীয় নেতাকর্মীদের ওপর হামলা এবং পরবর্তীতে মিথ্যা মামলা দায়েরের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

 

মঙ্গলবার দুপুরে পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এসব অভিযোগ তুলে ধরেন।

 

সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হুজাইফা লিখিত বক্তব্য পাঠ করেন। পরে স্থানীয় সংসদ সদস্য মাছুম মোস্তফা এবং জেলা জামায়াতের আমির মাওলানা সাদেক আহমেদ হারিছ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

 

লিখিত বক্তব্যে জামায়াত নেতারা অভিযোগ করেন, গত ২০ মে গরুর হাটের ইজারা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিএনপির কিছু নেতাকর্মী পরিকল্পিতভাবে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালান। এ ঘটনায় সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হন এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বলে দাবি করা হয়।

 

তারা আরও অভিযোগ করেন, হামলার ঘটনার পর একই পক্ষ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে হয়রানি করছে। এসব ঘটনার কারণে এলাকায় রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

 

জামায়াত নেতারা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি হামলা ও মামলার বিষয়ে সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

 

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


সম্পর্কিত

নেত্রকোণাজামায়াতসংবাদ সম্মেলন

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।