সারাদেশ


বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের অভিযোগ, এনসিপি নেতাকে জুতাপেটা; দল থেকে অব্যাহতি


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:৩০ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার

বগুড়ায় নারী প্রশিক্ষণার্থীদের অভিযোগ, এনসিপি নেতাকে জুতাপেটা; দল থেকে অব্যাহতি

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে জুতাপেটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তিন দিনের মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।

 

অব্যাহতি পাওয়া নেতা হলেন আলী আজম সাব্বির। তিনি এনসিপির শিবগঞ্জ উপজেলা সমন্বয় টিমের সমন্বয়কারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার রাতে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে সংগঠনের সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এক নারী আলী আজম সাব্বিরকে জুতা দিয়ে আঘাত করছেন। পরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, আলী আজম সাব্বির বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের একজন প্রশিক্ষণার্থী। অভিযোগ রয়েছে, প্রশিক্ষণ নিতে আসা কয়েকজন নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে তিনি অশালীন আচরণ করেন। তাঁদের মোবাইল ফোনে অপ্রীতিকর কথা বলা এবং কুরুচিপূর্ণ বার্তা পাঠানোর অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে।

 

ভুক্তভোগী নারীদের অভিযোগ অনুযায়ী, গত ২৪ মে দুপুরে কয়েকজন নারী প্রশিক্ষণার্থী তাঁকে টিটিসির একটি কক্ষে আটকে জুতাপেটা করেন। এ সময় তিনি নিজের আচরণের জন্য ক্ষমা চান।

 

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ড্রাইভিং প্রশিক্ষক রাশেদুল হাসান বলেন, একাধিক নারী প্রশিক্ষণার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগের কারণে এ ঘটনা ঘটেছে। তিনি জানান, আলী আজম সাব্বির নিজের দোষ স্বীকার করে লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন। প্রতিষ্ঠান খোলার পর একাডেমি কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এ বিষয়ে এনসিপি বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান বলেন, অভিযোগ সংগঠনের নজরে আসার পরপরই আলী আজম সাব্বিরকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বক্তব্য জানার জন্য তিন দিনের সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।


সম্পর্কিত

বগুড়ানারী প্রশিক্ষণার্থীএনসিপিজুতাপেটা

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।