সারাদেশ


বরগুনায় পৃথক অভিযানে ৬ মাদক কারবারি আটক, ইয়াবা-গাঁজা উদ্ধার


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৩ মে ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন, রবিবার

বরগুনায় পৃথক অভিযানে ৬ মাদক কারবারি আটক, ইয়াবা-গাঁজা উদ্ধার

বরগুনার বিভিন্ন উপজেলায় পৃথক অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, শনিবার রাত সোয়া ১০টার দিকে পাথরঘাটা পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের ইমান আলী সড়কের নিজ বাসা থেকে আরাফাত রহমান অভি-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫১০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

এর আগে রাত পৌনে ৮টার দিকে বামনা উপজেলার বামনা-ডৌয়াতলা সড়কে অভিযান চালিয়ে মো: ইয়াছিন মৃধা (২৮) ও মো: আবু সালেহ মুন্সি (২৮)-কে আটক করে বামনা থানা পুলিশ। তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়। আটক দুজনই পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার গুলিমাখাল ইউনিয়নের উত্তর হালতা গ্রামের বাসিন্দা।

 

একই দিন রাত পৌনে ৯টার দিকে বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নে নিজ বাড়ির সামনে থেকে ড্যানিয়েল খান ওরফে রাসেল খান (৪৮)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় বামনা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

 

অন্যদিকে, রবিবার ভোরে আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আজিমপুর বাজার এলাকা থেকে মো: আজিজুল হক আল ইমরান (২৫)-কে দেড় কেজি গাঁজাসহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি কুকুয়া ইউনিয়নের পশ্চিম কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আমতলী থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

 

এছাড়া শনিবার বিকেলে সদর উপজেলার বদরখালী ইউনিয়নের কুমড়াখালী আবাসন এলাকা থেকে মো: সরোয়ার হোসেন (৩৫)-কে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ গ্রাম গাঁজাসহ আটক করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধেও বরগুনা থানায় মাদক আইনে মামলা হয়েছে।

 

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মো: কুদরত-ই-খুদা জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

 
 

সম্পর্কিত

বরগুনামাদক

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।