সারাদেশ


শ্রীবরদীতে শিক্ষার্থীদের জন্য চেয়ারম্যানের মানবিক উদ্যোগ, বিতরণ হলো সিলিং ফ্যান


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৩ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন, সোমবার

শ্রীবরদীতে শিক্ষার্থীদের জন্য চেয়ারম্যানের মানবিক উদ্যোগ, বিতরণ হলো সিলিং ফ্যান

শেরপুরের শ্রীবরদী উপজেলায় তীব্র তাপদাহে শিক্ষার্থীদের স্বস্তি দিতে মানবিক উদ্যোগ নিয়েছেন এক জনপ্রতিনিধি। ভায়াডাঙ্গা মডেল একাডেমির শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত অর্থায়নে ১৩টি সিলিং ফ্যান বিতরণ করেছেন রাণীশিমুল পাইলট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল হামিদ সোহাগ।

 

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব ফ্যান তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আহম্মেদ বুলবুল, সমাজসেবক নাইম আল মাহমুদ, ইউনিয়ন পরিষদ সদস্য সুজা মন্ডল, কল্পনা নাছরিনসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

 

জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠিত ভায়াডাঙ্গা মডেল একাডেমিতে বর্তমানে প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। প্রচণ্ড গরমে পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষার্থী ও শিক্ষকদের পক্ষ থেকে ফ্যানের প্রয়োজনীয়তা জানানো হলে চেয়ারম্যান তাৎক্ষণিকভাবে নিজ উদ্যোগে ফ্যান সরবরাহ করেন।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে চেয়ারম্যানের কাছে খেলাধুলার বিভিন্ন সরঞ্জামের দাবিও জানায়। জবাবে তিনি সেই দাবিও পূরণের আশ্বাস দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই দেশের ভবিষ্যৎ। মনোযোগ দিয়ে পড়াশোনা করো, তবেই তোমাদের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে।

 

স্থানীয়দের মতে, এই উদ্যোগ শিক্ষার্থীদের স্বস্তি দেওয়ার পাশাপাশি তাদের শিক্ষার প্রতি আগ্রহও বাড়াবে।

 
 

সম্পর্কিত

শেরপুরশ্রীবরদিচেয়ারম্যানসিলিং ফ্যান

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।