সারাদেশ


উখিয়া সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণ: উড়ে গেল রোহিঙ্গা যুবকের পা


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১০ এপ্রিল ২০২৬, ০১:৪২ অপরাহ্ন, শুক্রবার

উখিয়া সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণ: উড়ে গেল রোহিঙ্গা যুবকের পা

কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তে মিয়ানমার অংশে পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে মো. সাদেক (২৫) নামে এক রোহিঙ্গা যুবকের বাম পায়ের গোড়ালি উড়ে গেছে। বিস্ফোরণে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশও গুরুতর জখম হয়েছে।

 

শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ১৫০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে ‘নারিকেল বাগান’ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহত সাদেক উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ (ব্লক-এফ ১৩)-এর বাসিন্দা বশির আহমেদের ছেলে।

 

সীমান্তের দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে মাছ ধরতে সাদেকসহ একদল জেলে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। মাছ ধরা শেষে ফেরার পথে মাটির নিচে পুঁতে রাখা একটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়।

 

বিস্ফোরণের বিকট শব্দ শুনে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) বালুখালী বিওপির সদস্যরা ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছান। সেখানে দেখা যায়, সাদেকের সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় শূন্যরেখা পার করে বাংলাদেশের দিকে নিয়ে আসছেন।

 

বিজিবি ও স্থানীয়রা সাদেককে দ্রুত উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করে। তবে আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।

বিজিবির বক্তব্য

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান:

 

মিয়ানমারের অভ্যন্তরে মাছ ধরতে গিয়ে ফেরার সময় মাইন বিস্ফোরণে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

 

এই ঘটনার পর থেকে উখিয়ার সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী প্রায়ই জিরো পয়েন্ট ও তার আশেপাশে ল্যান্ডমাইন পুঁতে রাখে, যা সাধারণ মানুষ ও জেলেদের জীবনের জন্য চরম ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে জীবিকার প্রয়োজনে সীমান্ত এলাকায় যাতায়াতকারী রোহিঙ্গা ও স্থানীয় বাংলাদেশিরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।


সম্পর্কিত

কক্স বাজারউখিয়া

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।