সারাদেশ


‘এবার পরীক্ষায় নকল হবে না’– শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০৬ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন, সোমবার

‘এবার পরীক্ষায় নকল হবে না’– শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবার পরীক্ষায় নকল হবে না। কারণ নকল মূলত শিক্ষকদের মাধ্যমে পরিচালিত হয়—যারা এটি বন্ধ করেছে, সেই শিক্ষকরাই কখনও নকল করিয়েছে।”

 

সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহে ময়মনসিংহ শিক্ষাবোর্ড, মাদরাসা শিক্ষাবোর্ড ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভার পর সাংবাদিকদের তিনি জানান, বর্তমানে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে কেন্দ্র পরিদর্শক বা নকল সরবরাহকারীকে শাস্তি দেওয়া যায় না। “আইন সংশোধনের কাজ চলছে, ডিজিটাল আইন অন্তর্ভুক্ত করতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না,” যোগ করেন শিক্ষামন্ত্রী।

 

মন্ত্রী আরও বলেন, কেন্দ্রে বেঞ্চের নিচে বা বাথরুমে রাখা নকলের জন্য শুধুমাত্র শিক্ষার্থী বা শিক্ষককে দোষারোপ করা হচ্ছে, কিন্তু যারা মূলভাবে নকল সরবরাহ করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

 

শিক্ষাবর্ষের মধ্যেই এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করার পরিকল্পনা চলছে, যাতে অতিরিক্ত ছয় মাসের সময় কমানো যায়। জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একদিন অনলাইনে, একদিন অফলাইনে ক্লাস করার বিষয়েও আলোচনা চলছে, তবে এটি শুধুমাত্র মেট্রোপলিটন এলাকায় প্রযোজ্য হবে।

 

এছাড়া শিক্ষামন্ত্রী ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণাও দেন।

 

সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ, সিটি করপোরেশনের প্রশাসক, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, শিক্ষা বোর্ড ও মাদরাসা শিক্ষা বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা এবং অন্যান্য শিক্ষাব্যবস্থার স্টেকহোল্ডাররা।

 

মন্ত্রী সাংবাদিকদের আশ্বাস দেন, কঠোর আইন ও তদারকির মাধ্যমে এবার দেশের সব পরীক্ষার নকল চক্র বন্ধ করা হবে।


সম্পর্কিত

শিক্ষামন্ত্রীআ ন ম এহছানুল হক মিলননকল

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।