সারাদেশ
ঝিনাইদহে কৃষকদল নেতার লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, মৃত্যুর কারণ নিয়ে ভিন্ন দাবি

ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে সংঘর্ষে নিহত কৃষকদল নেতা তরু মুন্সীর লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে ঝিনাইদহ মর্গ থেকে লাশ গ্রহণ করে শহরে বিক্ষোভ প্রদর্শন করেন দলের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হামদহ মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, আব্দুল মজিদ বিশ্বাস, সাজেদুর রহমান পাপ্পু, মুন্সি কামাল আজাদ পান্নু, আলমগীর হোসেন, শাহজাহান আলী, আহসান হাবিব রণক, আশরাফুল ইসলাম পিন্টু, মীর ফজলে ইলাহী শিমুল এবং নিহতের ছেলে ছাত্রদল নেতা শিপন মুন্সি।
সমাবেশে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ অভিযোগ করেন, সংঘর্ষের সময় জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা বাঁশ দিয়ে মাথায় আঘাত করলে তরু মুন্সী গুরুতর আহত হন এবং পরে তার মৃত্যু হয়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা বলেন, এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবে। তিনি বলেন, দেশ গড়ার এই সময়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষের জীবন নিয়ে খেলা করা উচিত নয়।
পুলিশ জানায়, বিক্ষোভ ও সমাবেশ শেষে নিহত তরু মুন্সীর লাশ তার নিজ গ্রাম সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুরে নেওয়া হয়। সেখানে শনিবার দুপুর আড়াইটায় জানাজা শেষে মাধবপুর কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজায় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয়রা অংশ নেন।
অন্যদিকে, এ মৃত্যুকে স্বাভাবিক বলে দাবি করেছে জেলা জামায়াতের নেতারা। শনিবার দুপুরে জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সদর উপজেলা জামায়াতের আমীর ডা. মো. হাবিবুর রহমান বলেন, সংঘর্ষের সময় আতঙ্কিত হয়ে স্ট্রোক করেই তরু মুন্সীর মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনাকে কেন্দ্র করে ‘অপপ্রচার’ না চালানোর আহ্বান জানান।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে মাধবপুর গ্রামে জামায়াতের মহিলা শাখার ইফতার ও তালিম কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। আহত অবস্থায় চিকিৎসাধীন থাকাকালে শুক্রবার রাতে তরু মুন্সীর মৃত্যু হয়। তিনি ইউনিয়ন কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
জনপ্রিয়
সর্বশেষ
সারাদেশ থেকে আরও পড়ুন
কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক
কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড
কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।









