সারাদেশ
ঝিনাইদহে ফিলিং স্টেশনে তেলের মাপ নিয়ে বিরোধ, যুবককে পিটিয়ে হত্যা; আটক ৩

ঝিনাইদহে ফিলিং স্টেশনে জ্বালানি তেলের মাপ নিয়ে বিরোধের জেরে নীরব হোসেন (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
শনিবার রাত ১০টার দিকে Jhenaidah Town–এর তাজ ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। নিহত নীরব হোসেন Kaliganj Upazila, Jhenaidah–এর বারবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামের বাসিন্দা আলিমুর রহমানের ছেলে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, নীরব ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের সামনে একটি ফাস্টফুডের দোকান পরিচালনা করতেন এবং শহরে মামার বাড়িতে থাকতেন। শনিবার রাতে কয়েকজন বন্ধুর সঙ্গে তিনি মোটরসাইকেলে তেল কিনতে ফিলিং স্টেশনে যান।
সেখানে বোতলে তেল নেওয়ার সময় পাম্পের কর্মচারীদের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করলে নীরব মাটিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে Jhenaidah Sadar Hospital–এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Jhenaidah Sadar Police Station–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তেলের মাপ নিয়ে বিরোধের সূত্র ধরে এই হামলার ঘটনা ঘটে। হামলায় তিনজন অংশ নেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
সারাদেশ থেকে আরও পড়ুন
কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক
কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড
কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।









