সারাদেশ


আইজিপির সঙ্গে স্টার লাইন গ্রুপের এমডি হাজী আলাউদ্দিনের সৌজন্য সাক্ষাৎ


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:০২ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন, সোমবার

আপডেট:০৩ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার

আইজিপির সঙ্গে স্টার লাইন গ্রুপের এমডি হাজী আলাউদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্টার লাইন গ্রুপ–এর ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন। সোমবার (২ মার্চ) দুপুরে পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

 

সাক্ষাৎকালে স্টার লাইন গ্রুপের পক্ষ থেকে আইজিপিকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এ সময় পারস্পরিক সৌজন্য বিনিময় হয় এবং বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয় বলে জানা গেছে।

 

আলী হোসেন ফকির এর আগে ঢাকা মহানগর পুলিশে দায়িত্ব পালন ছাড়াও নেত্রকোণা, ফেনী ও মাগুরায় পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ২০০৮ সালে তিনি ডিএমপির উত্তরা জোনের ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কসোভা ও আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেন তিনি।

 

গত ২৪ ফেব্রুয়ারি দেশের ৩২তম আইজিপি হিসেবে নিয়োগ পান আলী হোসেন ফকির। তিনি বিসিএস (পুলিশ) ১৫তম ব্যাচের কর্মকর্তা। বিভিন্ন সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গেও তিনি সম্পৃক্ত আছেন।

 

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় তিনি চাকরিতে পুনর্বহাল হন এবং পরবর্তীতে ধাপে ধাপে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি থেকে আইজিপি পদে আসীন হন। তার বাড়ি বাগেরহাট জেলায়।


সম্পর্কিত

আইজিপিপুলিশহাজী আলাউদ্দিন

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।