সারাদেশ


চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ: কারণ দর্শানোর নোটিশ পেলেন বিএনপি নেতা


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার

চাঁদার দাবিতে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ: কারণ দর্শানোর নোটিশ পেলেন বিএনপি নেতা

 

পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদার দাবিতে এক ফল ব্যবসায়ীকে মারধরের অভিযোগে উপজেলা বিএনপির এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযুক্ত হলেন মির্জাগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন।

 

সোমবার জেলা শাখার সাধারণ সম্পাদক মজিবুর রহমান তাঁর স্বাক্ষরে এ নোটিশ জারি করেন। নোটিশে বলা হয়, চাঁদার দাবিতে মারধরের মতো অভিযোগ দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তির পরিপন্থী। গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে বিষয়টি সংগঠনের নজরে আসে। অভিযুক্ত নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

 

মির্জাগঞ্জের সুবিদখালী বাজারের ফল ব্যবসায়ী নির্মল দাস (৫০) অভিযোগ করেন, তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন জয়নাল আবেদীন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর কলেজপড়ুয়া ছেলে ঋত্বিক দাসের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বিভিন্নভাবে হয়রানি করা হয়। একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর জেলা সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, অভিযোগের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দলীয়ভাবে তা আমলে নেওয়া হয়েছে। অভিযুক্ত নেতার জবাব সন্তোষজনক না হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ঘটনাটি এলাকায় রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। দলীয় শৃঙ্খলা রক্ষায় পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই এখন নজর স্থানীয়দের।


সম্পর্কিত

বিএনপিপটুয়াখালী

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।