সারাদেশ


ঝিনাইদহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেল আরোহী নিহত, আশঙ্কাজনক এক


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন, শনিবার

ঝিনাইদহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেল আরোহী নিহত, আশঙ্কাজনক এক

ঝিনাইদহের পবহাটি কলার হাটের সামনে শুক্রবার রাত ৯ তার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শান্ত (২৫) নামে এক তরুণ নিহত হয়েছেন। দ্রুতগতির একটি যানের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গী টোটন, যিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় শান্ত ও টোটন মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। কলার হাট এলাকায় পৌঁছালে বেপরোয়া গতির একটি যানবাহন তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে শান্ত ঘটনাস্থলেই প্রাণ হারান।

 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত টোটনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

 

তিনি বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন বলে জানা গেছে। এদিকে, শান্তর মৃত্যুর খবর আরাপপুর ও বেপারীপাড়া এলাকায় পৌঁছালে নেমে আসে শোকের ছায়া। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

 

পুলিশের বক্তব্য: আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ঘাতক ট্রাকটি এখনো শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকচালককে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সম্পর্কিত

ঝিনাইদহে

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।