সারাদেশ
পূর্বধলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পুষ্পস্তবক অর্পণ
.jpg)
নেত্রকোনার পূর্বধলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অংশগ্রহণের পাশাপাশি নজর কেড়েছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে পূর্বধলার জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে দলটির কিছু নেতা-কর্মী পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনায় পূর্বধলা উপজেলার তরুণ আওয়ামী লীগ নেতা অমানুর রশিদ খান জুয়েল সমর্থিত অংশের নেতারা এই পদক্ষেপে অংশ নেন।
পূর্বধলা সদরের প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকলেও, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হওয়ায় নেতাকর্মীরা প্রকাশ্যে দলীয় ব্যানার বা পতাকা নিয়ে উপস্থিত হননি। রাতের প্রথম প্রহরে শহীদ মিনারে দলটির পুষ্পস্তবক অর্পণ নিয়ে স্থানীয় জনগণ ও অন্যান্য রাজনৈতিক সংগঠনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।
এই অনুষ্ঠানের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সম্মান জানানো হলেও, রাজনৈতিক সংবেদনশীলতার কারণে ঘটনার পরিবেশে উত্তেজনা সৃষ্টি হয়নি।
সম্পর্কিত
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়
ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।









