সারাদেশ
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযানে এমপি আমির হামজা

য়িত্ব গ্রহণের পরপরই কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আমির হামজা। হাসপাতালের পরিবেশ ও সেবার মান উন্নয়নে জনসেবামুখী এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতাকর্মী ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিয়ে হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। সকাল থেকেই হাসপাতালের জরুরি বিভাগ, বহিঃবিভাগ, ড্রেন ও আশপাশের ময়লার স্তূপ পরিষ্কারে অংশ নেন কর্মীরা। এ সময় এমপি আমির হামজা নিজেও ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
অভিযান ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন জোয়ারদার, সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, সদর উপজেলা সেক্রেটারি ডা. রায়হান, হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. হোসেন ইমাম, শহর জামায়াতের আমির এনামুল হক ও সেক্রেটারি শামীম আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি আমির হামজা বলেন, হাসপাতালের বিভিন্ন সমস্যা তিনি সরেজমিনে দেখেছেন এবং দ্রুত সমাধানে পদক্ষেপ নেওয়া হবে। অবকাঠামোগত উন্নয়ন ও সেবার মান নিশ্চিত করতে প্রয়োজনীয় বাজেট ও পরিকল্পনা জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, স্থানীয়ভাবে সমাধানযোগ্য সমস্যাগুলোর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। সাধারণ মানুষ যেন হাসপাতালে এসে স্বাস্থ্যসম্মত পরিবেশ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পায়, সেটিই আমাদের লক্ষ্য,—বলেন তিনি।
দীর্ঘদিন ধরে হাসপাতালের পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে অসন্তোষ ছিল। নবনির্বাচিত সংসদ সদস্যের এই সরাসরি অংশগ্রহণমূলক উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষও উদ্যোগকে স্বাগত জানিয়ে সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে।
জনপ্রিয়
সর্বশেষ
সারাদেশ থেকে আরও পড়ুন
কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক
কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড
কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।









