সারাদেশ


নেত্রকোনায় সাফজয়ী সেঁজুতির সংবর্ধনা, অ্যাথলেটিকস প্রশিক্ষণের সমাপনী


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

নেত্রকোনায় সাফজয়ী সেঁজুতির সংবর্ধনা, অ্যাথলেটিকস প্রশিক্ষণের সমাপনী

ছবি: দূরবিন নিউজ


থাইল্যান্ডে অনুষ্ঠিত সাফ নারী ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের সদস্য ও গোলরক্ষক সেঁজুতি ইসলাম স্মৃতিকে সংবর্ধনা দিয়েছে নেত্রকোনা জেলা প্রশাসন। একই অনুষ্ঠানে মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণে অংশ নেওয়া অনূর্ধ্ব-১৪ বয়সী ৩৫ জন নবীন অ্যাথলিটের মাঝে সনদ ও সম্মাননাপত্র বিতরণ করা হয়।

 

বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা ও সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

জেলা ক্রীড়া অফিসার সেতু আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. সাইফুর রহমান। তিনি সেঁজুতির আন্তর্জাতিক সাফল্যে গর্ব প্রকাশ করে বলেন, জেলার ক্রীড়াঙ্গনে এ অর্জন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. আবুল কাশেম, মো. প্রীতম মিয়া সোহাগ, সাংবাদিক কে. এম. সাখাওয়াত হোসেন এবং প্রশিক্ষক মো. মোখলেছুর রহমান।

 

অনুষ্ঠানের একপর্যায়ে সাফজয়ী গোলরক্ষক ও নেত্রকোনার কৃতী সন্তান সেঁজুতি ইসলাম স্মৃতিকে ফুলেল শুভেচ্ছা ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি প্রশিক্ষণ সম্পন্ন করা নবীন অ্যাথলিটদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

 
 

সম্পর্কিত

নেত্রকোনাসাফজয়ীসেঁজুতি

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।