সারাদেশ


ভোট দিয়ে যা বললেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু


নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

ভোট দিয়ে যা বললেন এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডেপুটি চিফ অর্গানাইজার ডা. মাহমুদা আলম মিতু। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজ উপজেলা কাঁঠালিয়ার একটি ভোটকেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।

 

ভোট দেওয়ার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, জীবনের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষের মার্কায়, আগ্রাসনবিরোধী মার্কায়, সংস্কারের পক্ষের মার্কা দাঁড়িপাল্লায় দিলাম। আলহামদুলিল্লাহ।

 

তিনি আরও বলেন, আমার ভোট আমি দিলাম  চাঁদাবাজের বিপক্ষে দিলাম, জুলুমবাজের বিপক্ষে দিলাম, নারীনিপীড়কের বিপক্ষে দিলাম।

 

ডা. মাহমুদা আলম মিতু আশা প্রকাশ করেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে। তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নাগরিক নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তাঁর ভাষায়, ভোটারদের অংশগ্রহণই গণতন্ত্রের মূল শক্তি।

 

এদিকে ঝালকাঠি-১ আসনে এখন পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অধিকাংশ কেন্দ্রেই ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো।

 
 

সম্পর্কিত

ভোটমাহমুদা মিতুএনসিপি

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।