সারাদেশ


কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার

কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবির বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার

ছবি: বিজিবি


কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দেশীয় ও ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।

 

বিজিবি সূত্রে জানা যায়, নির্বাচনী দায়িত্ব পালনরত অবস্থায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পোল্ট্রিমোড় চর এলাকায় অস্ত্র পাচারের সম্ভাব্য তথ্য পাওয়া যায়। স্থানটি দৌলতপুর বিজিবি বেইজ ক্যাম্প (বাগোয়ান কে.সি.ভি.এন. উচ্চ বিদ্যালয়) থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার এবং সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় চার কিলোমিটার দূরে অবস্থিত। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, একটি দেশীয় শুটার গান, দুটি বড় রামদা, পাঁচটি ছোট রামদা, পাঁচটি হাসুয়া, একটি চাপাতি ও একটি ছুরিসহ মোট ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে বিজিবির ড্রোন ক্যামেরার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ঘটনাস্থল সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়। উদ্ধারকৃত অস্ত্র দৌলতপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।

 

বিজিবি জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করছে। মহাপরিচালকের দিকনির্দেশনা এবং সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কুষ্টিয়া ব্যাটালিয়ন পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। সম্ভাব্য সহিংসতা বা নাশকতা প্রতিরোধে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।

 

তফসিল ঘোষণার পর গত ১১ ডিসেম্বর ২০২৬ থেকে এ পর্যন্ত কুষ্টিয়া ব্যাটালিয়ন ১৩ জন আসামিকে আটক করেছে। একই সময়ে আটটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় শুটার গান, ১২টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি এবং ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

এ ছাড়া সাম্প্রতিক সময়ে সারা দেশে বিজিবি ৩৬টি বিদেশি পিস্তল, দুটি রাইফেল, ৩৯টি ম্যাগাজিন, ৬৪৮ রাউন্ড গুলি, দুটি মর্টার সেল, একটি ককটেল, চারটি হ্যান্ড গ্রেনেড ও ২০ কেজি গান পাউডার জব্দ করেছে বলে জানানো হয়।

 

বর্ডার গার্ড বাংলাদেশ আশা প্রকাশ করেছে, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালনে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


সম্পর্কিত

কুষ্টিয়াবিজিবিঅস্ত্র উদ্ধার

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।