সারাদেশ
দুর্গম ভোটকেন্দ্রে থাকবে বিশেষ জলযান ও হেলিকপ্টার: নৌবাহিনী প্রধান
_(2).jpg)
ছবি: সংগৃহীত
দুর্গম ও বিচ্ছিন্ন এলাকার ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ জলযান ও হেলিকপ্টার মোতায়েন থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের নিরাপত্তা ও যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ভোলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন নৌবাহিনী প্রধান।
এডমিরাল এম নাজমুল হাসান বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নৌবাহিনী প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে। নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। ভোটগ্রহণ শুরু থেকে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত নৌবাহিনী দায়িত্বশীলতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গণমাধ্যমের ভূমিকার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক ও নির্ভুল তথ্য পরিবেশনের মাধ্যমে গণমাধ্যম নির্বাচন প্রক্রিয়ায় সহযোগিতা করবে এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
এর আগে নৌবাহিনী প্রধান ভোলার বিভিন্ন ভোটকেন্দ্র এবং নৌবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শন করেন। এ সময় ভোলার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. শামীম রহমান, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছা এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
সারাদেশ থেকে আরও পড়ুন
কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক
কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড
কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।









