সারাদেশ
জাতিসংঘের অধীনে হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে যমুনার সামনে অবস্থান চালাচ্ছে ইনকিলাব মঞ্চ
.jpg)
ছবি: সংগৃহীত
শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি চালাচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া অবস্থান রাতভর চলেছে এবং আজ শুক্রবারও তা অব্যাহত রয়েছে।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন শহীদ হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা।
গতকাল রাতেও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থানকারীরা বিভক্ত হয়ে অবস্থান গ্রহণ করেন এবং স্লোগান দেন। আজ সকাল সাড়ে ৯টায় ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়, যমুনার সামনে অবস্থান চালু থাকায় পূর্বঘোষিত ‘ভ্যান র্যালি’ কর্মসূচি স্থগিত করা হয়েছে।
মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের জানিয়েছেন, “জাতিসংঘের অধীনে হাদি হত্যার তদন্ত হতে হবে। চিঠি না পাঠানো পর্যন্ত আমাদের অবস্থান অব্যাহত থাকবে।”
এদিকে, ঢাকা–৮ আসনে ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী অবস্থান কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছেন। পুলিশও গতকাল বিকেল থেকে ঘটনাস্থলে অবস্থান করছে।
সম্পর্কিত
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়
ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।









