সারাদেশ


মোহনগঞ্জে ধনু নদীর পাড় দখলমুক্ত: মাদক ও অসামাজিক কাজের আস্তানা উচ্ছেদ


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার

মোহনগঞ্জে ধনু নদীর পাড় দখলমুক্ত: মাদক ও অসামাজিক কাজের আস্তানা উচ্ছেদ

ছবি: দূরবিন নিউজ


নেত্রকোনার  মোহনগঞ্জ উপজেলা তে ধনু নদীর পাড় দখল করে গড়ে ওঠা একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে গাগলাজুর বাজারসংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, উচ্ছেদ করা জমিটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃক অধিগ্রহণকৃত সরকারি সম্পত্তি।

 

সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদেরের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি বড় ভ্যাকু মেশিন (এক্সক্যাভেটর) ব্যবহার করে অবৈধ স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, **ধনু নদী**র পাড় দখল করে নির্মিত ওই ঘরটিতে দীর্ঘদিন ধরে বেপরোয়া মাদক ব্যবসা ও মাদক সেবনের আসর বসত। পাশাপাশি সেখানে পতিতাবৃত্তিসহ নানা ধরনের অসামাজিক কার্যক্রম চলত বলে অভিযোগ রয়েছে।

 

এই অবৈধ আস্তানার কারণে গাগলাজুর বাজার ও আশপাশের এলাকায় অপরাধ প্রবণতা বাড়ছিল। ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল।

 

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের সাংবাদিকদের বলেন, সরকারি জমি দখল করে নদীর পাড়ে অবৈধ স্থাপনা নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না। এই স্থাপনাটিকে ঘিরে সমাজবিরোধী কার্যক্রমের অভিযোগ ছিল। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

উচ্ছেদ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন গাগলাজুর এলাকার বাসিন্দারা। তাঁদের ভাষ্য, এই অবৈধ আস্তানাটি সরিয়ে দেওয়ায় অপরাধী ও মাদকসেবীদের আনাগোনা কমবে। ফলে এলাকাটি আগের তুলনায় আরও নিরাপদ হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


সম্পর্কিত

মোহনগঞ্জমাদক ব্যবসায়ী

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।