সারাদেশ


মোহনগঞ্জে অতিরিক্ত দামে সার ও ভেজাল শিশুখাদ্য বিক্রি, চার প্রতিষ্ঠানকে জরিমানা


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন, সোমবার

মোহনগঞ্জে অতিরিক্ত দামে সার ও ভেজাল শিশুখাদ্য বিক্রি, চার প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: দূরবিন নিউজ


নেত্রকোনার মোহনগঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রি ও ভেজাল শিশুখাদ্য মজুত ও বিক্রির দায়ে চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৩৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে পৌরশহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের।

 

প্রশাসন সূত্রে জানা গেছে, পৌরশহরের সার ডিলারের গুদাম ও বিভিন্ন মনোহারি দোকানে নিয়মিত তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করা হচ্ছে এবং কয়েকটি দোকানে ভেজাল ও অননুমোদিত শিশুখাদ্য রাখা হয়েছে।

 

ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে গোলাম রাব্বানী নামের এক সার ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেন। ভেজাল শিশুখাদ্য বিক্রির দায়ে মো. শামছজ্জামান নামে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিভিন্ন অনিয়মের কারণে মনোহারি দোকানি শাহীন আহম্মদ ও আরিফকে তিন হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের বলেন, জনস্বার্থ রক্ষা এবং বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। তিনি জানান, অতিরিক্ত দাম আদায় ও ভেজাল পণ্য বিক্রির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

 

অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জরিমানার পাশাপাশি অন্যান্য সার ডিলার ও ব্যবসায়ীদের সরকারি নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করে দিয়েছে প্রশাসন।


সম্পর্কিত

মোহনগঞ্জশিশুখাদ্য

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।