সারাদেশ
উপ-সহকারী প্রকৌশলী পদে ৩৩ শতাংশ কোটা প্রস্তাবের প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

ছবি: দূরবিন নিউজ
১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩ শতাংশ কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) বেলা ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে সড়কে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ, জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি এসএম মুসা, সহসভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবু সাদেক খান দ্বীপ, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মাসুম, সাংগঠনিক সম্পাদক জনী সাহা, দপ্তর সম্পাদক আহসান উজ্জামান, টিটিসির অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ এবং শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুস সালামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ১০ম গ্রেডে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা একটি মীমাংসিত ও সুপ্রতিষ্ঠিত সিদ্ধান্ত। এই পদে উচ্চতর ডিগ্রিধারীদের জন্য কোটা সংরক্ষণ বা প্রবেশের সুযোগ সৃষ্টি করার যে কোনো উদ্যোগ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন করবে।
তারা আরও বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার খর্ব করার যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে সারাদেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে। দাবি আদায়ে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে কোটা প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়
ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।









