সারাদেশ


মাদারীপুরে অবৈধ পথে ইতালি যাওয়ার পথে ১০ তরুণ নিখোঁজ


খেলা ডেস্ক

খেলা ডেস্ক

প্রকাশিত:৩০ জানুয়ারি ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন, শুক্রবার

মাদারীপুরে অবৈধ পথে ইতালি যাওয়ার পথে ১০ তরুণ নিখোঁজ

ছবি: সংগৃহীত


মাদারীপুরের ১০ জন তরুণ অবৈধ পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় নিখোঁজ রয়েছেন। স্বজনরা জানাচ্ছেন, প্রায় ১০ মাস ধরে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

 

নিখোঁজরা হলেন মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নয়াকান্দি, দত্তেরহাট ও অন্যান্য এলাকার লিমন, জয়, রবিউল, জীদান, ওয়ালিদ, মোহাম্মদ আলী, শরিফুল, আজমুল, তুহিন ও মাহাবুব।

 

পরিবারের অভিযোগ, নিখোঁজদের প্রথমে বাংলাদেশ থেকে দুবাই নেয়া হয়। পরে লিবিয়ার একটি শহরের বন্দীশালায় আটকে রাখা হয় এবং মুক্তিপণের জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। মুক্তিপণের জন্য প্রত্যেক পরিবারের কাছ থেকে ১৩ থেকে ১৫ লাখ টাকা আদায় করা হয়। এরপর এপ্রিলের শুরুতে ইঞ্জিনচালিত নৌকায় লিবিয়ার উপকূল থেকে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করে তারা। কিন্তু তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

 

লিমনের বাবা আনোয়ার ব্যাপারী বলেন, “দালাল চক্রের প্রলোভনে আমার ছেলে পাগল হয়ে গেছে। ২৮ লাখ টাকা দিয়েও কোনো খোঁজ পাইনি।”

 

জয়ের বাবা টিটু মাতুব্বর জানিয়েছেন, “আমার ছেলে লিবিয়ায় মাফিয়াদের কাছে ধরা পড়ে। এরপর ১২ লাখ টাকা দিলে মুক্তি পায়। এপ্রিলের পর থেকে আর কোনো খবর নেই।”

 

খোঁজ নেওয়া গেছে, স্থানীয় দালাল চক্রের নেতৃত্ব দিচ্ছেন জাহাঙ্গীর ঢালীর স্ত্রী পেয়ারা বেগম ও তার পরিবারের সদস্যরা। মানবপাচারের অভিযোগে পুলিশের সঙ্গে যুক্ত রয়েছেন ফারদিন ও সৌরভ ঢালী, সবুজ কাজী ও মুজাহিদ শেখ।

 

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অনুসন্ধান) মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, নিখোঁজদের মধ্যে একজনের পরিবার মামলা করেছেন, তিনজন গ্রেপ্তার। বাকিদের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মানুষকে দালালের প্রলোভনে বিদেশ যাত্রা থেকে বিরত থাকতে বারবার বলা হচ্ছে।


সম্পর্কিত

মাদারীপুরইতালিনিখোঁজ

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।