সারাদেশ
তাহিরপুরে র্যাবের অভিযানে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক তৈরির উপকরণ জব্দ
.jpg)
ছবি: সংগৃহীত
র্যাব-৯ এর অভিযানে সুনামগঞ্জের তাহিরপুরে উচ্চ মাত্রার বিস্ফোরক তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১ দশমিক ১২৫ কেজি ইন্ডিয়ান পাওয়ার জেল, ৬টি ইলেকট্রিক ডেটোনেটর, ১০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং ৫৪ ইঞ্চি কর্ডেক্স।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি (বুধবার) রাত ৯টা ১০ মিনিটে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল তাহিরপুর থানাধীন লাউড়েরগড় বাজার এলাকায় টহলরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বারেকটিলা ওয়াচ টাওয়ারের দক্ষিণ পাশে কয়েকজন ব্যক্তি বিস্ফোরক দ্রব্যসহ অসৎ উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদ পাওয়ার পর র্যাবের আভিযানিক দল আনুমানিক রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা দুই থেকে তিনজন ব্যক্তি একটি হলুদ ও সবুজ রঙের কাপড়ের ব্যাগ ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে উল্লিখিত বিস্ফোরক তৈরির উপকরণ জব্দ করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত ইন্ডিয়ান পাওয়ার জেল, ডেটোনেটর ও কর্ডেক্স অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়, যা নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বৃহস্পতিবার রাত ৯টা ৫৫ মিনিটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অজ্ঞাতনামা পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, ১৯৭৪ এবং এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে জব্দকৃত আলামত তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, বিস্ফোরক দ্রব্যের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট থেকে অদ্যাবধি র্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে ৪০টি দেশি ও বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৫টি ম্যাগাজিন, ৯ হাজার ৬২৫ গ্রাম বিস্ফোরক, ৫৪টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ মোট ৯৯টি এয়ারগান উদ্ধার করেছে।
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়
ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।









