সারাদেশ
মনপুরার গণধর্ষণ মামলার প্রধান আসামি মাকসুদ গ্রেপ্তার

ছবি: দূরবিন নিউজ
ভোলার মনপুরা থানায় সংঘটিত আলোচিত গণধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। মামলার ১ নম্বর এজাহারনামীয় এবং দীর্ঘদিন পলাতক থাকা মো. মাকসুদুর রহমান ওরফে মাকসুদ (৩৩)–কে র্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, র্যাব–৮ (বরিশাল)–এর অধীন ভোলা ক্যাম্প এবং র্যাব–১১, সিপিসি–৩ (নোয়াখালী)–এর একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মাকসুদুর রহমানের বাড়ি ভোলা জেলার মনপুরা থানার চরগোয়ালিয়া গ্রামে। তিনি ৭ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মোতালেব প্রামাণিক।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, গত ১৬ জানুয়ারি ২০২৬ তারিখ রাতে সংঘটিত গণধর্ষণের ঘটনায় মাকসুদ সরাসরি জড়িত ছিলেন। অপরাপর আসামিদের সহযোগিতায় ওই ঘটনা সংঘটিত হয় বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এ মামলার কয়েকজন আসামি এখনো পলাতক রয়েছেন।
র্যাব আরও জানায়, নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এ ধরনের গুরুতর অপরাধে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, গণধর্ষণ মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। র্যাবের সহযোগিতায় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তে নতুন করে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে।
সম্পর্কিত
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়
ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।








