সারাদেশ
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে গাঁজা, ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে ভোলা সদর উপজেলার দরগার রোড ওয়েস্টার্ন পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি আভিযানিক দল সদর থানাধীন ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে তল্লাশি চালিয়ে প্রায় এক কেজি গাঁজা, ১৩৬ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল এবং ৭ হাজার ৮০০ টাকা নগদ অর্থ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৮ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এ সময় ঘটনাস্থল থেকে মো. নাগর (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি ভোলা জেলার চরনোয়াবাধ ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং রুহুল আমিনের ছেলে।
আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, মাদক পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রম দমনে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
সম্পর্কিত
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়
ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।








