সারাদেশ
ভোলার লালমোহনে নাবালক শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ভোলা জেলার লালমোহনে নাবালক শিশু ধর্ষণের চাঞ্চল্যকর মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। মঙ্গলবার (২১ জানুয়ারি) গভীর রাতে বরিশাল সেক্টরের অধীন ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
ভোলা র্যাব ক্যাম্পের মিডিয়া কর্মকর্তা কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রিফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে লালমোহন থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মো. জালালকে গ্রেপ্তার করা হয়। তিনি লালমোহন উপজেলার বড়ভূড়া ইউনিয়নের বাসিন্দা।
প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানিয়েছে, ২০২৫ সালের ১৫ ডিসেম্বর সংঘটিত ওই ধর্ষণের ঘটনায় মো. জালাল সরাসরি জড়িত ছিলেন। ঘটনাটি প্রকাশের পর গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
র্যাব সূত্রে আরও জানানো হয়, আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা জোরদার করা হয়। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মো. জালালকে লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
সংস্থাটি জানিয়েছে, নাবালকসহ যেকোনো ভুক্তভোগীর প্রতি সংঘটিত অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
সম্পর্কিত
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়
ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।









