সারাদেশ
কুড়িগ্রামে পৈত্রিক জমি দখলের চেষ্টায় থানায় লিখিত অভিযোগ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পৈত্রিক জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. রোকনুজ্জামান (৪১) রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাজারহাট থানাধীন ৫ নম্বর বিদ্যানন্দ ইউনিয়নের চতুরা মৌজায় অবস্থিত ভোগ–দখলীয় পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে বিরোধ চলে আসছে। এ সংক্রান্ত একটি মামলা (মামলা নং–২৬০/২৩) বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। মামলা চলমান থাকা সত্ত্বেও বিবাদীরা বিভিন্ন সময় জমিটি দখলের চেষ্টা করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, গত ১৭ জানুয়ারি ২০২৬ বিকেল আনুমানিক ৪টার দিকে মো. আব্দুর রফিক (৪৩), মো. ছাদেকুল ইসলাম (২৬), মো. হবিবর রহমান (৫৫), মো. আবেদ আলী (৫৬)সহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন ব্যক্তি জোরপূর্বক জমিতে বেড়া ও টাটি স্থাপন করে দখলের চেষ্টা করেন। এ সময় তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং বাধা দিলে মারধর ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে বলা হয়।
রোকনুজ্জামান জানান, তিনি ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে বিবাদীরা আরও উত্তেজিত হয়ে ওঠে। ভবিষ্যতে জমি দখল, মারধর এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটানোর হুমকিও দেওয়া হয়। এতে যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
ঘটনার সময় স্থানীয় বাসিন্দা মো. আব্দুল্লাহ মিয়া, মো. মুকুল মিয়া ও মো. আব্দুল খালেকসহ আরও কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং পুরো ঘটনা প্রত্যক্ষ করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগী আরও জানান, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরিস্থিতি দিন দিন গুরুতর হওয়ায় শেষ পর্যন্ত তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য হন।
এ বিষয়ে রাজারহাট থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়
ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।









