সারাদেশ
হামলা–হত্যা ও মব সন্ত্রাসের প্রতিবাদে প্রগতিশীল নাগরিকদের বিবৃতি
.webp)
ঢাকাসহ সারাদেশে রাজনৈতিক কর্মী, সাধারণ নাগরিক, সংখ্যালঘু সম্প্রদায় এবং বিভিন্ন পেশাজীবীর ওপর ধারাবাহিক হামলা, নির্যাতন, হত্যা ও মব সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন ৪৩ জন প্রগতিশীল নাগরিক। একই সঙ্গে মিয়ানমারসহ সব সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে অবিলম্বে কার্যকর রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
বিবৃতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলা হয়, দেশে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড, গুলিবর্ষণ, ধারাবাহিক সহিংসতা, শিক্ষকদের ওপর মব তৈরি করে হেনস্তা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলা, সীমান্তে গোলাগুলি, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা একের পর এক ঘটছে। এসব ঘটনাকে তারা নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে দেখছেন।
বিবৃতিতে বলা হয়, চব্বিশের গণ-অভ্যুত্থান–পরবর্তী সময়ে ধর্মের নামে একটি বিশেষ গোষ্ঠী সহিংসতা ও ফ্যাসিবাদী কার্যক্রম পরিচালনা করছে। মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল, মুক্তমনা ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিকল্পিত অপ্রচার চালানো হচ্ছে। এ অবস্থায় অবিলম্বে সব ধরনের সাম্প্রদায়িক শক্তির কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তারা। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ও বৈষম্যবিরোধী আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র গঠনের আহ্বান জানানো হয়।
সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে ধরে বিবৃতিতে বলা হয়, ময়মনসিংহের ভালুকায় দীপু দাস, যশোরে রানা প্রতাপ বৈরাগী, নরসিংদীর শরৎ চক্রবর্তী মণিসহ একাধিক নাগরিক হত্যার শিকার হয়েছেন। এছাড়া চট্টগ্রামের রাউজানে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে দরজা বন্ধ করে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়।
নির্বাচনকালীন সময়ে এবং বর্তমান প্রেক্ষাপটে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকার ও প্রশাসনকে নিয়মিত ও কঠোর নজরদারি বাড়াতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগই দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারে বলে উল্লেখ করা হয়।
মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা বাহিনী, আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর ত্রিমুখী সংঘাতের প্রভাব বাংলাদেশ সীমান্ত এলাকাতেও পড়ছে বলে উদ্বেগ জানানো হয়। সীমান্তের ওপার থেকে ছোড়া গুলি ও গোলায় টেকনাফ এলাকায় একাধিক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশুও রয়েছে। জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে বলে উল্লেখ করে সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদকে মব তৈরি করে হেনস্তার ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়। শিক্ষকদের এভাবে অপমান ও নাজেহাল করাকে চরম অগণতান্ত্রিক ও উগ্রতার প্রকাশ হিসেবে উল্লেখ করা হয়। এর আগে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর একই ধরনের নিপীড়নের ঘটনার কথাও স্মরণ করিয়ে দিয়ে বলা হয়, নির্যাতনকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই এ ধরনের ঘটনা বারবার ঘটছে।
এছাড়া রাজধানীতে প্রকাশ্য দিবালোকে খুন, গুলি এবং রাজনৈতিক কর্মী হত্যার সঙ্গে জড়িত সবাইকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান বিবৃতিদাতারা। সব হত্যাকাণ্ড ও হামলার ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত বিচার দাবি করা হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন কবি, লেখক, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, শিল্পী, সাংস্কৃতিক কর্মী, শ্রমিক ও ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ৪৩ জন প্রগতিশীল নাগরিক।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন-
১) ড. রতন চৌধুরী, কবি ও লেখক
২) দীপক শীল, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন
৩) সেকেন্দার হায়াত, সাধারণ সম্পাদক, হর্কাস ইউনিয়ন
৪) এস এম চন্দন, সাবেক ছাত্রনেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয়
৫) ডা. মোজাহেদুল হক রিপন, চিকিৎসক
৬) করিম উল্লাহ কলিম, সাধারণ সম্পাদক, বাপা, কক্সবাজার
৭) প্রমথেশ শীল, সিনিয়র সাংবাদিক ও সংগঠক
৮) সুজন বিপ্লব, হাওর ও মৎস্যজীবীদের অধিকার আন্দোলনের সংগঠক
৯) রুহুল আমিন, সাবেক ছাত্রনেতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
১০) আরেফিন মাহমুদুল হাসান, রাজনৈতিক কর্মী
১১) সিয়াম সারওয়ার জামিল, রিসার্চ ফেলো, ইনস্টিটিউট ফর পাবলিক পলিসি এন্ড পার্টনারশিপ, নেপাল
১২) হাবিব ইমন, লেখক ও সাংবাদিক
১৩) নিশাত বিজয়, সা. সম্পাদক, রেল অ্যান্ড রোড রিপোর্টার্স ফোরাম
১৪) রিয়াজ হোসাইন, সাংবাদিক
১৫) আরিফুল ইসলাম সাব্বির, সাংবাদিক ও পাঠাগার আন্দোলন সংগঠক
১৬) বি এম ফাহমিদা আলম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
১৭) শুভ চন্দ্র শীল, সাংবাদিক ও বিশ্লেষক
১৮) তানজিম পূনম প্রজ্ঞা, শিল্পী ও সাংস্কৃতির আন্দোলনের সংগঠক
১৯) জুবাইর সজল, সাংবাদিক
২০) রবিউল ইসলাম রবি, যুব নেতা
২১) প্রশান্ত কৈরী, চা-শ্রমিক অধিকার আদায়ের সংগঠক
২২) অরুন্ধতী রায়, শিক্ষার্থী, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২৩) কবি অশোক ধর, সম্পাদক ও প্রকাশক
২৪) নাজমুল হাসান বাবু, অভিনয় শিল্পী
২৫) শুভ দেবনাথ, ছাত্র আন্দোলন কর্মী, চট্টগ্রাম
২৬) শিবু পদ সরকার, শিশু যৌন পাচার প্রতিরোধ কর্মী, ময়মনসিংহ
২৭) আসিফ আহমেদ সোয়াব, চলচ্চিত্র আন্দোলনকর্মী
২৮) দীপ্ত দেবনাথ অপূর্ব, ছাত্র নেতা, কুমিল্লা
২৯) অথৈ বিশ্বাস, ছাত্র আন্দোলন কর্মী, সিলেট
৩০) মোহাম্মদ রকি হাসান, সংগীত শিল্পী ও সাংস্কৃতিক কর্মী
৩১) অভ্রভেদী সন্দ্বীপ, ছাত্র আন্দোলন কর্মী, লিডিং ইউনিভার্সিটি
৩২) শিতাংশু ভৌমিক অংকুর, সাংবাদিক
৩৩) নাজনীন লিজা, ছাত্র আন্দোলন কর্মী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৩৪) মাহাথির মাহমুদ রিয়াদ, প্রবাসী অনলাইন এক্টিভিস্ট
৩৫) সেতু আচার্য্য, শিক্ষার্থী, কবি নজরুল সরকারি কলেজ
৩৬) শোভা রাণী প্রামাণিক, নারী অধিকার কর্মী
৩৭) রিয়াজ রামীন, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
৩৮) অজয় রায়, শিক্ষার্থী, তেজগাঁও কলেজ
৩৯) সনজিৎ সরকার উজ্জল, সাংবাদিক
৪০) জহিরুল ইসলাম, উন্নয়নকর্মী
৪১) প্রান্ত ভৌমিক, শ্রমিক নেতা
৪২) হাসান বকখ চৌধুরী কাওসার, আইনজীবী সহকারী
৪৩) মোহাম্মদ ফুল বাদশা, শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়
সম্পর্কিত
জনপ্রিয়
সর্বশেষ
সারাদেশ থেকে আরও পড়ুন
রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, আনন্দের সঙ্গে বাড়ছে বাবা-মায়ের দুশ্চিন্তা
কুড়িগ্রামের রাজারহাটে একসঙ্গে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ রনজিনা বেগম (৩০)। কুড়িগ্রাম সদর উপজেলার খান ক্লিনিকে নরমাল ডেলিভারির মাধ্যমে শিশু তিনটির জন্ম হয়। একসঙ্গে তিন সন্তানের আগমনে পরিবারে আনন্দের বন্যা বইলেও তাদের ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা।

বিএনপির দুই গ্রুপের ইফতার মাহফিলকে কেন্দ্র করে সংঘর্ষ এড়াতে এলাকায় ১৪৪ ধারা জারি
ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির দুই পক্ষের পৃথক ইফতার মাহফিল আয়োজনকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। রোববার (৮ মার্চ) সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে এ নির্দেশনা জারি করা হয়।

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোভাযাত্রা, ভিডিও ভাইরাল
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রাম নগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কিছু নেতা–কর্মী মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে আলোচনা তৈরি হয়েছে।

মির্জা আব্বাসের মানহানির অভিযোগ: নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে মানহানিকর বক্তব্য ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাকে আদালতে হাজির হতে সমন জারি করেছেন ঢাকার একটি আদালত।


.jpg)






