সারাদেশ


রংপুরে মিশুকচালক হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১৬ জানুয়ারি ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার

রংপুরে মিশুকচালক হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪

রংপুরের গঙ্গাচড়ায় চাঞ্চল্যকর ও ক্লুলেস মিশুকচালক হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় মূল অভিযুক্তসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা আদালতে হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

 

রংপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৬ ডিসেম্বর রাতে গঙ্গাচড়া মডেল থানাধীন উত্তর পানাপুকুর গিরিয়ারপাড় গ্রামে চৌধুরী রাইস মিলের কাছে ব্যাটারিচালিত মিশুক ছিনতাইয়ের সময় চালক রবিউল ইসলামকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যার পর তাঁর মরদেহ কাছাকাছি মানু ভাঙা কালভার্টের নিচে লুকিয়ে রাখা হয়। পরদিন পুলিশ মরদেহটি উদ্ধার করে।

 

তদন্তে জানা যায়, মিঠু মিয়া ও ইসমাইল হোসেন আবির পলাতক পারভেজ মিয়াসহ অন্যান্য সহযোগীদের নিয়ে ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে রবিউল ইসলামকে শ্বাসরোধে হত্যা করে। পরে মিশুকটি বিক্রির জন্য চোরাই গাড়ির ক্রেতাদের কাছে হস্তান্তর করা হয়।

 

গ্রেপ্তার চারজন হলেন— মিঠু মিয়া (৩০), রংপুর মেট্রোপলিটনের হাজীরহাট উত্তম মাস্টারপাড়া এলাকার বাসিন্দা; ইসমাইল হোসেন আবির (২০), একই এলাকার হামিজ উদ্দিনের ছেলে; নাসির মিয়া (৪৫), গাইবান্ধা সদর উপজেলার ডেভিড কোম্পানি পাড়া এলাকার বাসিন্দা; লেবু মিয়া (৪০), গাইবান্ধা সদর উপজেলার চক মমরোজপুর (কাজীর বাড়ি) এলাকার বাসিন্দা।

 

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, মামলাটি ছিল অত্যন্ত রহস্যজনক ও ক্লুলেস। পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), ডিবি ও গঙ্গাচড়া থানা পুলিশের সমন্বয়ে ধারাবাহিক অভিযানে ১৪ ও ১৫ জানুয়ারি পর্যন্ত অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

 

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত এবং ছিনতাই হওয়া ব্যাটারিচালিত মিশুক উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে রবিউল ইসলামকে হত্যা করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।


সম্পর্কিত

রংপুরহত্যা

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা, আসামি পলাতক

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে (১০) মক্তব থেকে ডেকে নিয়ে হাত-পা বেঁধে ও মুখে কাপড় ঢুকিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার রাত ১০টার দিকে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ বছর বয়সী এক কিশোরকে আসামি করা হয়েছে, যে চলতি বছর একটি মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।

বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় তিনজনের ১০ বছরের কারাদণ্ড

কক্সবাজারে বিদেশি এক নারী পর্যটককে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিএসটিআইয়ের অভিযানে অনুমোদনহীন গিজার বিক্রির দায়ে হায়ার বাংলাদেশকে ৫০ হাজার টাকা জরিমানা

বৈধ মানসনদ (সিএম লাইসেন্স) ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া স্টোরেজ ওয়াটার হিটার (গিজার) বাজারজাত করার অভিযোগে হায়ার বাংলাদেশ লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রাজধানীর গুলশান এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

মিয়ানমারে পাচারের পথে মনপুরায় সিমেন্ট-সার বোঝাই ট্রলার জব্দ, আটক ১

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা থেকে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া সিমেন্ট ও সার বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ দল। এ সময় একজনকে আটক করা হয়েছে। তবে ট্রলারের মালিকসহ আরও কয়েকজন অভিযানের সময় পালিয়ে যান।