সারাদেশ


ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: আদালতের স্বপ্রণোদিত মামলা


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১৫ জানুয়ারি ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

ভোলায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: আদালতের স্বপ্রণোদিত মামলা

ভোলায় একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা অবহেলার অভিযোগে প্রসূতির মৃত্যুর ঘটনায় আদালত স্বপ্রণোদিত (সুয়োমোটো) মামলা গ্রহণ করেছেন। ভুল রক্তের গ্রুপ সরবরাহের কারণে এ মৃত্যুর ঘটনা ঘটেছে এমন অভিযোগ গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি আদালতের নজরে আসে।

 

আদালত সূত্রে জানা গেছে, ভোলা পৌর এলাকার বন্ধন ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের জন্য ভর্তি হন ভোলা শহরের আবহাওয়া অফিস রোড এলাকার বাসিন্দা শরিফের স্ত্রী লামিয়া আক্তার (২২)। অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ জানুয়ারি ২০২৬ বিকেলে তাঁর মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, চিকিৎসাকালে তাঁকে ভুল রক্তের গ্রুপের রক্ত দেওয়া হয়েছিল।

 

পরদিন জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে ঘটনাটি প্রকাশিত হলে ভোলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সালেম মোহাম্মদ নোমান বিষয়টি আমলে নিয়ে নিজ উদ্যোগে মিস কেস নং ০১/২৬ রুজু করেন।

 

আদালতের আদেশে বলা হয়েছে, সংবাদে উল্লিখিত ঘটনাটি প্রাথমিকভাবে গুরুতর চিকিৎসা অবহেলার ইঙ্গিত বহন করে, যা জনস্বাস্থ্য ও রোগীর নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক। এ কারণে বিষয়টি গুরুত্বসহকারে তদন্তের প্রয়োজন রয়েছে।

 

আদেশে Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982-এর বিভিন্ন ধারার কথাও উল্লেখ করা হয়। আইনের ধারা ৯ অনুযায়ী, বেসরকারি ক্লিনিক পরিচালনায় লাইসেন্সের সব শর্ত যথাযথভাবে মানা বাধ্যতামূলক। এর মধ্যে রয়েছে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, জীবনরক্ষাকারী ওষুধের পর্যাপ্ত মজুত এবং নিবন্ধিত চিকিৎসক ও নার্সের উপস্থিতি নিশ্চিত করা।

 

এছাড়া ধারা ১১ অনুযায়ী, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরির নিয়মিত পরিদর্শন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনগত দায়িত্ব বলেও আদালত উল্লেখ করেন। পরিদর্শনে অনিয়ম বা বিধি লঙ্ঘন ধরা পড়লে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে।

 

আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

 

এদিকে এ ঘটনায় স্থানীয়ভাবে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। সচেতন নাগরিকদের মতে, বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে তদারকি ও জবাবদিহি আরও কঠোর না হলে এ ধরনের প্রাণঘাতী অবহেলা বন্ধ করা সম্ভব হবে না।

 
 

সম্পর্কিত

শিশুর মৃত্যুভোলাআদালত

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।