সারাদেশ
মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালেভুল চিকিৎসা প্রসূতির মৃত্যু

মানিকগঞ্জ জেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ডেলটা হাসপাতালে সন্তান জন্ম দিতে গিয়ে এক প্রসূতি মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত প্রসূতির নাম নীপা সরকার। তিনি শিবালয় উপজেলার বরঙ্গাইল (কলনী) এলাকার বাসিন্দা, মৃত নিখিল সরকারের কন্যা এবং মৃত অনিল সরকারের নাতনী।
নিহতের পরিবার অভিযোগ করেছে, প্রসবকালীন জটিলতা দেখা দেওয়ার পরও হাসপাতাল কর্তৃপক্ষ সময়মতো যথাযথ চিকিৎসা দেয়নি। একাধিকবার অনুরোধ করা হলেও চিকিৎসকরা বিষয়টিকে গুরুত্ব দেননি বলে দাবি স্বজনদের।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সন্তান প্রসবের সময় নীপা সরকারের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। তবে প্রয়োজনীয় চিকিৎসা সিদ্ধান্ত নিতে দেরি করা হয় এবং পরিস্থিতি সামাল দিতে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
অবস্থা গুরুতর হলে পরে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা নীপা সরকারকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের দাবি, সঠিক সময়ে চিকিৎসা ও দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া হলে মা ও নবজাতক উভয়ের জীবনই রক্ষা করা সম্ভব ছিল। ভুল চিকিৎসা ও অবহেলার কারণেই একটি পরিবার অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে বলে তারা অভিযোগ করেন।
ঘটনার পর নিহতের পরিবার ও স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত ডেলটা হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়
ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।









