সারাদেশ
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে ৭ বছরের শিশুর মৃত্যু
.webp)
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। রোববার (আজ) সকাল ৯টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আফনান (৭)। সে ওই এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র রুদ্র জানান, সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে শিশুটি মারা গেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন, তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ, র্যাব, বিজিবি ও এপিবিএনের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। শিশুটির মৃত্যুর খবরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে গত কয়েক দিন ধরে সংঘাত চরম আকার ধারণ করেছে। মংডু টাউনশিপসহ আশপাশের এলাকায় আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে জান্তা বাহিনী বিমান হামলা, ড্রোন হামলা, মর্টারশেল ও বোমা নিক্ষেপ জোরদার করেছে। একই সঙ্গে স্থলভাগে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা), আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এবং নবী হোসেন বাহিনীর সংঘর্ষ চলছে।
শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত হোয়াইক্যং সীমান্তের বিপরীতে রাখাইন রাজ্যের বলিবাজার এলাকায় থেমে থেমে ব্যাপক গোলাগুলি ও মর্টারশেলের বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে টেকনাফের হোয়াইক্যং ও উখিয়ার পালংখালী ইউনিয়নের অন্তত ১১টি গ্রাম কেঁপে ওঠে। আতঙ্কে অনেকে রাত জেগে সময় কাটান, কেউ কেউ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেন।
ওপারের গোলাগুলির মধ্যে রোববার সকালে একটি গুলি এসে পড়ে হোয়াইক্যংয়ের তেচ্ছিব্রিজ এলাকায়, এতে আফনান নিহত হয়। এ ছাড়া গুলি এসে পড়ছে লোকজনের বসতঘর, চিংড়িঘের ও নাফ নদীতেও।
পরিস্থিতির প্রেক্ষিতে নাফ নদী ও স্থলসীমান্তে নজরদারি ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড। উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম বলেন, সীমান্তের ওপারের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল মোস্তফা বলেন, তিন দিন ধরে সীমান্তের ওপারে দিনরাত গোলাগুলি ও বোমা বিস্ফোরণ চলছে। ওপার থেকে ছোড়া গুলি এপারের ঘরবাড়ি ও জমিতে এসে পড়ছে, এতে মানুষ চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ে বিজিবিসহ সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য সতর্ক করা হয়েছে।
সম্পর্কিত
জনপ্রিয়
সারাদেশ থেকে আরও পড়ুন
একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে
জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়
ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।









