সারাদেশ


হাসপাতালে চিকিৎসা নয়, পানির খোঁজে রোগী-স্বজনরা: কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সংকট


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:১০ জানুয়ারি ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন, শনিবার

হাসপাতালে চিকিৎসা নয়, পানির খোঁজে রোগী-স্বজনরা: কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সংকট

চিকিৎসা নিতে এসে পানির জন্য সংগ্রামে নামতে হচ্ছে রোগী ও তাদের স্বজনদের। রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা সাত দিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকায় পুরো হাসপাতালজুড়ে তৈরি হয়েছে চরম মানবিক সংকট।

 

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালে ভর্তি অনেক রোগী বাধ্য হয়ে নিচতলা থেকে পানি টেনে এনে বাথরুম ব্যবহার করছেন। অসুস্থ শরীর নিয়ে এভাবে পানি বহন করা রোগীদের জন্য যেমন কষ্টকর, তেমনি এটিকে অমানবিক ও মারাত্মক স্বাস্থ্যঝুঁকিপূর্ণ বলেও মন্তব্য করছেন ভুক্তভোগীরা।

 

রোগী ও স্বজনদের অভিযোগ, পানির অভাবে টয়লেট ব্যবহার, হাত-মুখ ধোয়া ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব না হওয়ায় সংক্রমণের ঝুঁকি বাড়ছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্ক রোগীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

 

হাবিবুর রহমান নামে এক রোগীর স্বজন বলেন, চিকিৎসা নিতে এসে এমন দুর্ভোগ কখনো কল্পনা করিনি। পানি ছাড়া হাসপাতাল কীভাবে চলে, সেটাই বুঝতে পারছি না।

 

স্থানীয়দের মতে, টানা সাত দিন ধরে পানি সংকট চললেও কার্যকর কোনো সমাধান না হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বহীনতা স্পষ্ট হয়ে উঠেছে। দ্রুত পানি সরবরাহ স্বাভাবিক না হলে হাসপাতালের সার্বিক স্বাস্থ্যসেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলেও আশঙ্কা করছেন সচেতন মহল।

 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজয় সাহা বলেন, আমি বৃহস্পতিবার অফিস করেছি। তবে এ বিষয়ে আমাকে কেউ অবগত করেননি। আপনাদের কাছ থেকেই বিষয়টি এই মুহূর্তে জানতে পারলাম। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

রংপুর জেলা সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা জানান, আমাকে বিষয়টি কেউ জানায়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সাত দিন ধরে পানি সংকট কেন সমাধান করা হয়নি, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

এদিকে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, আমি একটু আগে বিষয়টি জানতে পেরেছি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

হাসপাতালে পানি সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন রোগী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা।


সম্পর্কিত

হাসপাতালরংপুরস্বাস্থ্য কমপ্লেক্সে

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।