সারাদেশ


ভোলায় জাতীয় শিক্ষা সপ্তাহে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বর্ণাঢ্য প্রতিযোগিতা


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:০৮ জানুয়ারি ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

ভোলায় জাতীয় শিক্ষা সপ্তাহে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে বর্ণাঢ্য প্রতিযোগিতা

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ভোলায় দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রতিভা বিকাশমূলক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পৃথক ভেন্যুতে এসব প্রতিযোগিতা আয়োজন করা হয়।

 

ভোলা সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। গান, রচনা, বক্তৃতা, কবিতা আবৃত্তি, বিতর্ক, অভিনয়, নৃত্য ও কেরাত—এমন নানা বিভাগে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও মেধার পরিচয় দেয়।

 

প্রতিযোগিতা সুষ্ঠুভাবে পরিচালনায় অভিজ্ঞ প্রশিক্ষক ও বিচারকরা দায়িত্ব পালন করেন। আয়োজকদের ভাষ্য, এই আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও নিজেদের পারফরম্যান্স নিয়ে আশাবাদী বলে জানান।

 

আয়োজক সূত্রে জানা গেছে, উপজেলা পর্যায়ে বিজয়ী শিক্ষার্থীরা পরবর্তীতে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। মূলত শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতেই এই আয়োজন করা হয়েছে।

 

ভোলা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রকিবুল হাসান বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করা এবং সেই প্রতিভাকে জাতীয় পর্যায়ে তুলে ধরা। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি শ্রেষ্ঠ শিক্ষক, প্রতিষ্ঠানপ্রধান ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হবে।

 

তিনি আরও জানান, প্রতি বছরই জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এ ধরনের আয়োজন করা হয়। এবছর ভোলা সদরের প্রায় ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা চারটি ক্যাটাগরিতে এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিযোগিতা শেষে চূড়ান্ত বিজয়ীদের পুরস্কৃত করা হবে।


সম্পর্কিত

ভোলাবরিশালশিক্ষার্থী

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।