সারাদেশ


ভোলার বোরহানউদ্দিনে কুয়েজহাট থেকে ৯৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:০৮ জানুয়ারি ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার

ভোলার বোরহানউদ্দিনে কুয়েজহাট থেকে ৯৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) সকালে কুয়েজহাট এলাকায় এ অভিযান চালানো হয়।

 

গ্রেপ্তার যুবকের নাম ওমর আলী (২৭)। তিনি চরফ্যাশন উপজেলার দক্ষিণ ফ্যাশন এলাকার মৃত শাহজাহানের ছেলে এবং নূর নাহারের সন্তান।

 

ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সোহান সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে বোরহানউদ্দিন থানার একটি চৌকস পুলিশ দল কুয়েজহাট বাজারসংলগ্ন বিসমিল্লাহ হোটেলের পেছনের অংশে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় হোটেলের একটি কেবিন থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওমর আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

 

তিনি আরও জানান, এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

 

ভোলা জেলা পুলিশ সূত্র জানায়, জেলায় মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও সংঘবদ্ধ অপরাধ দমনে নিয়মিত ও ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। এসব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে পুলিশ কাজ করে যাচ্ছে।


সম্পর্কিত

বরিশালইয়াবা

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।