সারাদেশ


রস ছাড়া গুড়: মানিকগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান


জেলা প্রতিনিধি

জেলা প্রতিনিধি

প্রকাশিত:০৬ জানুয়ারি ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার

রস ছাড়া গুড়: মানিকগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা মধুমপাড়া গ্রামে রস ছাড়াই গুড় তৈরির অভিযোগে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই অভিযানে একাধিক গুড় তৈরির কারখানা ও মজুদ কেন্দ্র পরিদর্শন করা হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মানিকগঞ্জের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। অভিযান চলাকালে সংশ্লিষ্ট কারখানাগুলোতে খেজুরের কাঁচা রস ব্যবহার না করে চিনি ও বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে গুড় তৈরির প্রমাণ পাওয়া যায় বলে জানায় কর্তৃপক্ষ।

 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ ধরনের গুড় স্বাস্থ্যঝুঁকিপূর্ণ এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল। অভিযানে পাওয়া অনিয়মের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, জনস্বার্থ রক্ষায় ভেজাল ও প্রতারণামূলক খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত

মানিকগঞ্জগুড়

জনপ্রিয়


সারাদেশ থেকে আরও পড়ুন

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিচ্ছেন মা-ছেলে

জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ৪০ বছর বয়সে এসএসসি পরীক্ষার হলে বসেছেন ফুলঝড়ি বেগম। আর তার পাশেই পরীক্ষার্থী হিসেবে রয়েছেন তার ছেলে মনিরুল ইসলাম। নাটোরের লালপুর উপজেলায় চলতি বছর মা-ছেলের একসঙ্গে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সড়কে শুকাতে দেওয়া খড়ে পিছলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় সড়কে রোদে শুকাতে দেওয়া খড়ে পিছলে ধানবোঝাই ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় তার বুকের পাঁজরের হাড় ভেঙে যায় বলে জানিয়েছে পুলিশ।

সংবিধান সংস্কারে সরকারি দলের জ্ঞানের ঘাটতি আছে: শিশির মনির

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, সংবিধান ও সাংবিধানিক সংস্কার বিষয়ে সরকারি দলের পর্যাপ্ত পড়াশোনা ও জ্ঞানের ঘাটতি রয়েছে। একই সঙ্গে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।

ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছিল মসজিদের ইমামকে, ডিএনএ পরীক্ষায় মিলল শিশুর প্রকৃত পিতৃপরিচয়

ফেনীর পরশুরামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া মসজিদের ইমাম মোজাফফর আহমদ অবশেষে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত হয়েছেন। একই সঙ্গে তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনে উঠে এসেছে ভূমিষ্ঠ হওয়া শিশুর প্রকৃত পিতৃপরিচয়। পুলিশ জানিয়েছে, পরিকল্পিতভাবে ওই ইমামকে মামলায় ফাঁসানো হয়েছিল।